শালবনীর জাড়াতে বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার, আহত ৩ জন, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, শালবনী, ১৯ জুলাই : ফের প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ মানুষের! মাঠে কাজ করার সময় মৃত্যু হল এক মহিলার, আহত ৩ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক! চারজনকেই পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থল, শালবনী ব্লকের জাড়া (মিরগা) গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানালেন, রবিবার দুপুরে জাড়া মিরগার মাঠে কাজ করার সময় হঠাৎ করেই বাজ পড়ে তাদের সামনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জবা কিস্কু নামে বছর পঞ্চাশের এক মহিলার! তাঁর স্বামীর নাম কিষ্ট কিস্কু। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

thebengalpost.in
মেদিনীপুর মেডিক্যাল কলেজ :

[ আরও পড়ুন -   অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এবিটিএ, একাধিক জায়গায় পৌঁছে দেওয়া হলো ত্রাণ ]

আজ দুপুর নাগাদ, মাঠে ৪-৫ জন কাজ করছিলেন। বর্ষাকালে স্বাভাবিক নিয়মেই বৃষ্টি হচ্ছিল। তবে, হঠাৎ করে বজ্রপাতের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ৪ জনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন! বাকি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও, একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। জবা কিস্কু সহ মোট তিনজনকে পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। জবা দেবী’কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা! অন্য দু’জনের চিকিৎসা চলছে। একজনের অবস্থা আশঙ্কাজনক! অপরদিকে, অন্য একজনের আঘাত কম হওয়ায় তিনি বাড়িতেই আছেন। মর্মান্তিক এই ঘটনায় গ্রামবাসীরা শোকাহত!

[ আরও পড়ুন -   মেদিনীপুর শহরের করোনা আক্রান্ত ব্যক্তির কন্যার রিপোর্টও পজিটিভ এল, এলাকা গন্ডীবদ্ধ করা হয়েছে ]