নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর : সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউন ছিল আজ। লকডাউন ঘিরে সারা জেলাজুড়েই ছিল পুলিশি কড়াকড়ি।
সকাল থেকেই, জেলার বিভিন্ন প্রান্ত হতে আটক ও গ্রেপ্তারির খবর এসেছে। ঘাটাল, চন্দ্রকোনা, বেলদা, খাকুড়দা, খড়্গপুর সর্বত্র ছিল পুলিশি নজরদারি, লকডাউন অমান্যকারীদের করা হয়েছে গ্রেফতার। মেদিনীপুর শহরের সিপাইবাজার এলাকায়,
উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো একটি স্করপিও গাড়িকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। গাড়িটি উত্তর প্রদেশ থেকেই এসেছিল বলে জানা গেছে। তবে, সঠিক কারণ ও উপযুক্ত তথ্য-প্রমাণ দেখাতে না পারায় সেই সময় গাড়িটিকে এবং
গাড়ির চালক সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরে ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং বিশেষ ধারায় মামলা করা হয়েছে।
মেদিনীপুর শহরে ঢোকার মুখে, সিপাইবাজার এলাকায় আজ সকালে নাকা চেকিংয়ের সময় কোতোয়ালি থানার পুলিশ একটি উত্তর প্রদেশের নাম্বার প্লেট লাগানো স্করপিও গাড়ি দেখতে পেয়েই গাড়িটিকে আটক করে। এরপর, ওই গাড়িতে থাকা চালক সহ তিনজনকে
জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কোতোয়ালি থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর গাড়ি সহ তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, গাড়ির চালক জানায়, সিপাই বাজার এলাকায়
একজনের বাড়িতে এসেছিলেন তাঁরা। একটি বাচ্চা মেয়ে এখানে আত্মীয় বাড়িতে ছিল। তাঁকে নিয়ে যাওয়ার জন্যই তাঁরা এসেছিলেন। তবে, এখন যেহেতু আন্তঃরাজ্য পরিবহনে ছাড় আছে, তাই কোনো অনুমতি পত্র তাঁরা নিয়ে আসেননি। এই ঘটনায়
চালক ও আর একজন যুবক উত্তর প্রদেশ এলাকার হলেও, একজন সিপাই বাজার এলাকার বলে জানা গেছে। তবে, লকডাউনের দিন উপযুক্ত কাগজপত্র না নিয়ে রাজ্যে প্রবেশ করার জন্য, তাদের প্রথমে আটক করা হলেও, পরে উত্তরপ্রদেশের ওই দুই যুবকের
বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, আজ সারাদিনে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২৬৯ জনকে আটক করা হয়েছে এবং ৭০
জনকে গ্রেফতার করা হয়েছে। এই ৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে জেলা পুলিশ সূত্রে। সর্বাধিক গ্রেপ্তার করা হয়েছে খড়্গপুর টাউন থানা (৫০) ও লোকাল (১০) থানা এলাকায়। এছাড়াও, কেশিয়াড়িতে
৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
***অরো পড়ুন : মেদিনীপুর শহরে ফের সংক্রমিত ১৭ জন….







