রাজ্য সভাপতির উপর আক্রমণের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ জঙ্গলমহলের বিজেপি কর্মীদের

নিজস্ব প্রতিবেদক, শালবনী, ২ জুলাই : বুধবার উত্তর ২৪ পরগণার নিউটাউন এলাকায় (লেদার কমপ্লেক্স থানার সন্নিকটে) বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ সহ বিজেপি কর্মীদের উপর হেনস্থা ও হামলা করার প্রতিবাদে, আজ (বৃহস্পতিবার), শালবনী ব্লকের ৮ নং গড়মাল অঞ্চলের গোহালডি’তে বিজেপি কর্মীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
দ্য বেঙ্গল পোস্ট
ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বলেন, “তৃণমূল সরকারের জেহাদি সন্ত্রাসের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী দক্ষিণ মন্ডলের অন্তর্গত ৮ নং গড়মাল অঞ্চলের গোয়ালডিহিতে মেদিনীপুর-লালগড় রাস্তার উপর বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।”
এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা কমিটির সদস্য বাবলু ঘোষ, শালবনী দক্ষিণ মন্ডলের সহ-সভাপতি দীপক মাহাত, শক্তিকেন্দ্র প্রমূখ মনোজ ঘোষ সহ অঞ্চল ও বুথ স্তরের একাধিক নেতৃত্ব ও কয়েকশো সমর্থক।

[ আরও পড়ুন -   কনটেইনমেন্ট জোনে দুর্গা পূজা নয়! নতুন নির্দেশিকা কেন্দ্রের ]