নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট : রাখীবন্ধন উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির নজির শালবনীর বালিজুড়ি গ্রামে! জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের উদ্যোগে, এই গ্রামের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের
মানুষেরা পরস্পর পরস্পরের হাতে বেঁধে দিলেন, ঐক্য ও সম্প্রীতির রাখি। ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রবীর কুমার লায়েক ও জগন্নাথ পাত্র বললেন, “ঐক্য ও মানবপ্রেমের বার্তা দেওয়াই আমাদের লক্ষ্য।”
অপরদিকে, ডেবরাতে দুঃস্থ ও মানুষদের হাতে মাস্ক ও রাখি তুলে দিয়ে মানবপ্রেমের বার্তা দিল, স্বেচ্ছাসেবী সংগঠন আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটি। তুলে দেওয়া হল, কেক, বিস্কুট সহ খাদ্য সামগ্রীও। উপস্থিত
ছিলেন, সংগঠনের সহ-সম্পাদক নীলাদ্রি শেখর জানা, তরুণ চন্দ প্রমুখ।
Home Literature and Culture রাখীবন্ধনের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি এবং মানবপ্রেমের নজির শালবনী ও ডেবরাতে







