মৎস্য চাষীদের জন্য জেলার ২১ টি ব্লকে বিভিন্ন প্রকল্প পাঠানো হল

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন : পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে, পশ্চিম মেদিনীপুর জেলায় মৎস্য চাষীদের আর্থিক সহায়তার মাধ্যমে মৎস্য চাষে উদ্বুদ্ধ করার জন্য বৃহস্পতিবার ২১ টি ব্লকে বিভিন্ন প্রকল্প পাঠানো হল বলে জানা গেল জেলার মৎস দফতর থেকে।

দ্য বেঙ্গল পোস্ট
জেলা মৎস্য দপ্তরের বিজ্ঞপ্তি :

জেলার এক আধিকারিক জানিয়েছেন, মৎস্য চাষে পশ্চিম মেদিনীপুর জেলার স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্প গত ১৬ জুন অনুমোদন করা হয়েছিল। বৃহস্পতিবার তা প্রতিটি ব্লকে পাঠিয়ে দেওয়া হল। মোটামুটি তিন ধরনের প্রকল্পে জেলার প্রায় ৭০০০ মৎস্য চাষীকে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানা গেছে।

[ আরও পড়ুন -   ২ বছর ও ৪ বছরের শিশু সহ একই পরিবারে একাধিক উপসর্গহীন আক্রান্ত মেদিনীপুর ও খড়্গপুরে, সংক্রমণের রেকর্ড দুই শহরেই ]