মেদিনীপুরে সংক্রমিত ৮, শালবনীতে আরো ২, ডেবরায় এক স্বাস্থ্যকর্মী সহ ৫, আইআইটি’র পড়ুয়া সহ খড়্গপুরে ৩৪, জেলায় মোট সংক্রমিত ১২০ জন

thebengalpost.in
মেদিনীপুর শহর ও শহরতলীতে ৪০ জন সংক্রমিত :

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের রবিবার রাতের রিপোর্ট অনুযায়ী, জেলায় গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মোট ১২০ জন (আরটি-পিসিআর ৭৭ এবং র‌্যাপিড অ্যান্টিজেন ৪৩)। তবে, র‌্যাপিড অ্যান্টিজেনে আক্রান্ত ৪৩ জন সম্পর্কে বিশদে জানা না গেলেও, মেডিক্যাল কলেজের ভাইরাল ল্যাবরেটরিতে সম্পন্ন হওয়া আরটি-পিসিআর টেস্টে যে ৭৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, সেই অনুযায়ী শুধুমাত্র খড়্গপুরেই করোনা সংক্রমিত হয়েছেন ৩৪ জন। এর মধ্যে, খড়্গপুর আইআইটি’র দুই পড়ুয়া (২১ ও ১৮) এবং আইআইটি হসপিটালের এক স্বাস্থ্যকর্মী (৫২) নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। উল্লেখ্য যে, গত ২০ আগস্ট আইআইটি’র এক পড়ুয়ার সংক্রমণের মধ্য দিয়েই বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানে করোনার প্রথম প্রবেশ ঘটেছিল। এছাড়াও, দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে খড়্গপুরে ফের সংক্রমিত হয়েছেন ১৭ জন। খড়্গপুর গ্রামীণের শোভাপুর (১), তালবাগিচা (১), বারবেটিয়া (৩ জন) প্রভৃতি এলাকায় মোট ৫ জন সংক্রমিত হয়েছেন এবং খড়্গপুর শহরের ইন্দা কমলাকেবিন এলাকায় ২ জন, ভবানীপুর এলাকায় ২ জন ও শরৎপল্লী, পুরি গেট, ওল্ড সেটেলমেন্ট, খরিদা, হিজলী প্রেমবাজার এলাকায় মোট ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে, খড়্গপুরে এদিন ৩৪ জন নতুন সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে।

thebengalpost.in
খড়্গপুরে ফের ৩৪ জন সংক্রমিত :

[ আরও পড়ুন -   করোনা'র কোপে ফের মেদিনীপুর শহর, গত আটচল্লিশ ঘণ্টায় ৪ জন আক্রান্ত ]

মেদিনীপুর শহরে নতুন করে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ২ জন মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্বাস্থ্যকর্মী দম্পতি (৪৫ ও ৪৩) বলে জানা যায়। এছাড়াও, ছোটো বাজারের এক ৭৬ বছর বয়সী প্রৌঢ়, তাঁতিগেড়িয়া (৬০), নতুনবাজার (৫৬) ও পাটনাবাজার (৫২) এর তিনজন ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন। মিঁয়াবাজারের এক প্রৌঢ়া (৫৬) এবং জগন্নাথমন্দির সংলগ্ন সঙ্গত বাজারের এক বছর ২৭ এর তরুণীর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে রবিবার রাতে। তবে, তাঁরা অধিকাংশ জনই উপসর্গহীন বলে জানা গেছে। এদিকে, শালবনী করোনা হাসপাতালের একজন অস্থায়ী কর্মী (২৬) ছাড়াও শালবনী ব্লকের ভুলা (দেবগ্রাম) গ্রামের এক মধ্যবয়স্ক (৪৪) ব্যক্তির সংক্রমণের খবর পাওয়া গেছে নতুন করে। ডেবরা গ্রামীণ হাসপাতালের বছর ২৩ এর এক মহিলা স্বাস্থ্যকর্মী (বরাগড়ের বাসিন্দা) ছাড়াও ডেবরা’র এক দম্পতি (৪৫ ও ৪০) এবং হাসিমপুরের এক কিশোর (১৯) ও সত্যপুরের এক ব্যক্তি (৪৬) সহ মোট ৫ জন করোনা সংক্রমিত হয়েছেন নতুন করে। গড়বেতার এক তরুণী (২৪) এবং গড়বেতা ৩ নং ব্লকের যথাক্রমে নিশ্চিন্তিপুর, কদমডিহা ও সাতবাঁকুড়ার দুই মহিলা (৪২ ও ৪০) ও এক যুবক (৩০) করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, সবং এর এক প্রৌঢ়া (৫৮) ‘র করোনা রিপোর্ট পজিটিভ এসেছে এদিন। দাঁতন- ১ নং এর ৮ জন, দাসপুর- ২ নং এর ২ জন এবং ঘাটাল পৌরসভার ১০ জন ও গ্রামীণের (মনোহরপুর) ২ জন করোনা আক্রান্ত হয়েছেন রবিবার। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, জেলার এই করোনা সংক্রমিতদের মধ্যে বেশিরভাগ করোনা আক্রান্তই উপসর্গহীন বা স্বল্প উপসর্গযুক্ত।

[ আরও পড়ুন -   ফের করোনা'র ধাক্কা শালবনী করোনা হাসপাতালে, ৪ জন নার্স সহ ৭ জনই উপসর্গহীন আক্রান্ত, সুস্থ হলেন ১ জন ]