দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর : পশ্চিম মেদিনীপুর জেলায় গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১১
জন। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে (Rapid Antigen Test) ১০০ জন এবং আরটি-পিসিআর (Rtpcr) টেস্টে ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, অধিকাংশ করোনা আক্রান্তের
শরীরে বিশেষ উপসর্গ নেই বলে জানা গেছে। উপসর্গযুক্তদের ইতিমধ্যে করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এর মধ্যে মেদিনীপুর শহরের প্রায় ৩০ জন করোনা
আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। খড়্গপুর শহরের ২২ জন সংক্রমিত হয়েছেন। এছাড়াও, গড়বেতা, চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা রোড, গড়বেতা, ঘাটাল, দাঁতন প্রভৃতি এলাকাতেও একাধিক ব্যক্তি সংক্রমিত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর
সূত্রে খবর। সর্বোপরি, ঘাটালের প্রতাপপুরের এক মহিলা (৫৭), দাঁতনের এক ৫২ বছর বয়সী ব্যক্তি এবং চন্দ্রকোনার ১ জন ব্যক্তি সহ গতকাল থেকে মোট ৩ জন মৃত ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলেও জানা গেছে।
অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর শহরে ৩০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মেদিনীপুর পুলিশ লাইনের দুই পুলিশ কর্মী’র শরীরে করোনা জীবাণু পাওয়া গেছে, তবে তাঁরা উপসর্গহীন। শহরের পাটনাবাজার এলাকায় নতুন
করে চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শহরের আবাসের ২ জন (৩৫ ও ৪১) ব্যক্তি, মানিকপুর এলাকায় এক বৃদ্ধ (৬৪) করোনায় আক্রান্ত হন। এছাড়াও কোতোয়ালী থানার অধীনে, স্টেশন রোড এলাকায় একই পরিবারের ২ জনের রিপোর্ট পজিটিভ
(মহিলা-৫২, যুবক-২৫) এসেছে অ্যন্টিজেন পরীক্ষায়। শহরের কুইকোটায় একই পরিবারের ২ জন (পুরুষ ৩৬, যুবতী ২৮) করোনায় সংক্রমিত হয়েছেন। এছাড়াও ওই এলাকায় এক ১০ বছরের কিশোরীর কোভিড রিপোর্টও পজিটিভ আসে। শহরের বটতলা চক (বৃদ্ধ
৬১) ও কর্ণেলগোলায় (যুবক ১৯) মোট ২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। দ্বারিবাঁধ এলাকায় একই পরিবারের ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শরৎপল্লী (বেলতলা মাঠের নিকট) ২ জন সহ দেওয়াননগর, ছোটোবাজার
প্রভৃতি এলাকা মিলিয়ে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। কর্ণেলগোলা এলাকায় গত চব্বিশ ঘণ্টায় ২ জন এবং মেডিক্যাল কলেজ চিকিৎসাধীন থাকা পিরিবাগানের ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অধিকাংশ
জন উপসর্গহীন বা অ্যাসিমটোমেটিক হলেও, বেশ কয়েকজনের শরীরের বিভিন্ন উপসর্গ রয়েছে, তাঁদের ইতিমধ্যে শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
খড়্গপুর শহর ও শহরতলীতে ২২ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, আই আই টি (IIT) ক্যাম্পাসের ৩ জন সহ (বৃদ্ধা ৫৫, যুবক-২৩, পুরুষ ৪৫) খরিদা সংলগ্ন বাঙালী পাড়ায় এক জন(পুরুষ ৪২) ও তালবাগিচা সংলগ্ন এলাকায় এক বৃদ্ধের করোনা (৫৪)
করোনা রিপোর্ট পজিটিভ আসে অ্যন্টিজেন পরীক্ষায়। ইন্দা সংলগ্ন বিদ্যাসাগরপুর এলাকায় একই পরিবারের দুই যুবক (২১ ও ২৭) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তবে এরা প্রত্যেকেই উপসর্গহীন। এছাড়াও ওই এলাকায় এক বৃদ্ধাও (৪৯)
করোনায় আক্রান্ত হন।খড়্গপুর লোকালে বড়ডিহা এলাকায় এক পু্রুষের (৪৮) করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনিও অ্যাসিমটোমেটিক বলে জানা গেছে। খড়্গপুর শহরের ২৭ নম্বর ওয়ার্ডে সি এম ই গেটের সন্নিকটে এক ২২ বছর বয়সী যুবক করোনায় আক্রান্ত
হন। কৌশল্যা সংলগ্ন গনপতি বোস সরনী এলাকায় এক বৃদ্ধার (৬৩) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রেলশহরে ১৫ নম্বর ওয়ার্ডে (ব্যক্তি -৩১), গোপালনগর এলাকায় (যুবক ২১), সাউথ সাইডের (বি.নং ২২১) এক ৩২ বছর বয়সী ব্যক্তি, ছোটোট্যাংরা
(বৃদ্ধ ৭২) , বারবেটিয়া (পুরুষ ৪৫) সহ বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।
*** আরো পড়ুন : রাজ্যে পুজোর পর শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া….
অপরদিকে, ঝাঁকরা সংলগ্ন নতুনগ্রাম এলাকায় একই পরিবারের ৩জন (মহিলা-৪৪, পুরুষ ৫৬, যুবতী ২০) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। চন্দ্রকোনার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণবাজার ও গোসাইবাজার এলাকায় এক যুবতী ও এক বৃদ্ধার শরীরে করোনার সংক্রমণ ঘটে। ঘাটালের কুশপাতা, গোবিন্দপুর ও নিশ্চিন্তপুর এলাকায় ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শালবনীর কোবরা ক্যাম্পেও দুই জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে। আনন্দপুর ও গুনহারায় দুই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। গড়বেতায় মোট ৭ জন করোনা আক্রান্তের হদিশ মেলে। গড়বেতা লোধাশুলি সংলগ্ন সানমুড়া এলাকায় একই পরিবারের ৩ জন, বাছুয়া সংলগ্ন সন্ধিপুর এলাকায় ১জন, লোধাখড়কুশমা ও লাপুরিয়া এলাকায় ২জন, খুদাশোল এলাকায় ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বেলদার দেউলি এলাকায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় অ্যন্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী। দ্বারিগেড়িয়া সংলগ্ন সাতবাঁকুড়া এলাকায় ২ জন ও গুইয়াদহ এলাকায় ২ জন মোট ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সবং থানার এক কর্মী সহ কসবা এলাকায় মোট ২জনে করোনায় আক্রান্ত হন। পিংলার গোকুলচকে এক বৃদ্ধের (৫৬) করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাসপুরের কুঞ্জপুর ও উত্তরগোবিন্দপুর এলাকায় মোট ২ জন করোনা আক্রান্ত হন। এছাড়াও বেলদায় সাউরি, দাঁতনের জেনকাপুর, মোহনপুরের শিয়ালসাই, বেলদার নবোদয় পল্লী সহ জেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের হদিশ মেলে।







