মেদিনীপুর ফুটবল একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন হাউস রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ২৩ জুলাই : করোনা পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর কলেজ মাঠে ফুটবল চর্চার সাথে যুক্ত মেদিনীপুর ফুটবল এ‍্যকাডেমি। বুধবার একাডেমীর উদ্যোগে মেদিনীপুর মেডিক‍্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে একটি ইন হাউস ব্লাড ডোনেশন ক‍্যাম্প মেদিনীপুর ব্লাড ব‍্যাঙ্কের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে মোট ১৮ জন রক্তদান করেন। ছাত্র, শিক্ষক, পুলিশ, ব‍্যবসায়ী থেকে শুরু করে বেসরকারী অফিসে কর্মরত কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ রক্তদান করেন এই শিবিরে।

দ্য বেঙ্গল পোস্ট
অনুষ্ঠিত হলো ব্লাড ডোনেশন ক্যাম্প :

সবুজায়নের বার্তা দিতে প্রত‍্যেক রক্তদাতার হাতে এদিন চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ফিরোজ খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক সোমনাথ সাহা, সহ-সভাপতি মহম্মদ শামীম,সহ-সম্পাদক হেমন্ত সাউ,সাংস্কৃতিক সম্পাদক সুভাষ জানা ও রঞ্জন শূর, শিক্ষক প্রিয়নাথ মান্ডি,মৃন্ময় প্রধান, রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া সহ শিবনাথ গরেন,ঠাকুরদাস মাহাত প্রমুখরা। একাডেমির পক্ষ থেকে সুভাষ জানা আমাদের জানান যে, “রক্তের চাহিদা মেটাতে ও দূষন মুক্ত সুন্দর পৃথিবী গড়ার বার্তা দিতে এই আয়োজন।ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও হবে।”একাডেমির পক্ষ থেকে সকল রক্তদাতা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানানো হয়েছে।

[ আরও পড়ুন -   মেদিনীপুর মেডিক্যাল কলেজের ইন্টার্ন করোনা আক্রান্ত, গন্ডীবদ্ধ করা হল বটতলাচকের বিস্তীর্ণ এলাকা ]