নিজস্ব প্রতিবেদক, সবং, ১১ জুন : মর্মান্তিক এক ঘটনায় শোকের ছায়া নেমে এল সবং থানার রামপুরা গ্রামে! বৃহস্পতিবার দুপুরে এই গ্রামের অষ্টম শ্রেণী’তে পাঠরতা এক ছাত্রী সোনালী জানা (১৪), বাড়ির কাছেই একটি মাঠে নিজেদের গরু আনতে গিয়েছিল। সেই সময়ই হঠাৎ করে বাজ পড়ে (বজ্রপাতে) ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গ্রামবাসীরাই কিশোরী’র প্রাণহীন দেহ উদ্ধার করে! তার পিতার নাম প্রসন্ন জানা। সারতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামপুরা গ্রামের এই ঘটনায় পরিবার ও গ্রামবাসীরা শোকস্তব্ধ হয়ে পড়েছেন।







