মমতা সরকারের গুরুত্বপূর্ণ এক মন্ত্রী করোনা আক্রান্ত হলেন, চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে

corona infected minister jyotipriya mallick

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন সুদীপ্তা ঘোষ, ৬ সেপ্টেম্বর: এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে তিনি আপাতত চিকিৎসাধীন। যদিও তাঁর শরীরে এই মুহূর্তে মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

thebengalpost.in
করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক :

এক এক করে করোনা আক্রান্ত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কাছের মন্ত্রীরা। এর আগেই সংক্রমণ ধরা পড়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, পাটিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস প্রভৃতি নেতারা। এমনকি এই মারণ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারাও গেছেন অনেকেই। এই মুহূর্তে খাদ্য মন্ত্রীর পদ ছাড়াও উত্তর ২৪ পরগনার তৃণমূলের পর্যবেক্ষক পদের দায়িত্বেও রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

[ আরও পড়ুন -   সাত সকালেই দুঃসংবাদ জেলাবাসীর জন্য, ১২ জন করোনা আক্রান্ত, খাতা খুলে ফেলল শালবনী ও সবং, ঘাটাল মহকুমায় ৮ জন ]