নিজস্ব প্রতিবেদক, গোয়ালতোড়, ১৯ জুলাই : হাতি তাড়াতে গিয়ে হাতির হামলাতেই প্রাণ গেল এক যুবকের। পাশাপাশি ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গা
তে। মৃত ওই যুবকের নাম কালু টুডু (২৬)। আহতের নাম সনাতন সরেন। দুজনের বাড়ি গোহালডাঙ্গা তেই।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গতকাল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে পনের হাতির একটি পাল আস্তানা গেড়েছিল। সেই হাতির পাল টিকেই বনদপ্তরের হুমগড় রেঞ্জের উদ্যোগে তাড়ানোর কাজ চলছিল। মৃত ও আহত দুজনেই হাতি তাড়ানোর দলে
যুক্ত। হাতি তাড়ানোর সময় হঠাৎ করেই একটি হাতি তাদের তাড়া করে। সকলে ছুটে পালিয়ে গেলেও কালু টুডু ও সনাতন সরেন পালাতে পারেননি। প্রথমে সনাতন কে ধরে ছুঁড়ে ফেলে পরে কালকে ধরে শুঁড়ে প্যাঁচিয়ে মাটিতে ফেলে মাথায় পা দিয়ে আঘাত
করে। সনাতন কিছুটা দুরে ঝোপের মাঝে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু কালু টুডু ঘটনাস্থলেই মারা যায়। আহত সনাতন কে উদ্ধার করে গোয়ালতোড়ের কেওয়াকোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- Accident
- Paschim Medinipur
- Recent
- Society
- এক ঝলকে
- দুর্ঘটনা
- দক্ষিণবঙ্গ
- পশ্চিম মেদিনীপুর
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড







