বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৪ জুন : বাংলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল! রাজ্যের সাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী , গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্তের হয়েছেন ৬৬৯
জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২০, ৪৮৮ জন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১৮। যা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি! সবমিলিয়ে, করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭১৭। বর্তমানে, সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,২০০ এবং একদিনে সুস্থ
হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৪। মৃত্যুর নিরিখে, এখনও শীর্ষে কলকাতা। কলকাতায় এখনও পর্যন্ত ৪০২ জনের মৃত্যু হয়েছে। তবে, এর মধ্যে আশার আলো হল, এই প্রথম সুস্থ হওয়ার হার ৬৬% ছড়াল। এখনও অবধি মোট ১৩ হাজার ৫৭১ জন
সুস্থ হয়েছে।
এদিকে, গত চব্বিশ ঘণ্টায় দুই মেদিনীপুরে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২৫ জন! শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের করোনা বুলেটিন অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে নতুন করে
৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং পূর্ব মেদিনীপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। উল্লেখ্য যে, ঝাড়গ্রাম জেলা দীর্ঘদিন ধরেই করোনা মুক্ত
আছে।







