দুপুর থেকেই তুমুল বৃষ্টি কলকাতা সহ একাধিক জেলায়, চলবে আগামীকাল দুপুর পর্যন্ত

দ্য বেঙ্গল পোস্ট
আগামীকাল দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে :

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ২৯ জুন : রবিবার দুপুর থেকে অবিরাম বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে। কোথাও ভারী তো কোথাও হালকা। আগামীকাল, সোমবার সারাদিন চলবে এই বৃষ্টিপাত। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গ নয় উওরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দ্য বেঙ্গল পোস্ট
আগামীকাল দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে :

তবে, ৩০শে জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২ – ৪ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

[ আরও পড়ুন -   আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের ]