নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ও চন্দ্রোকোনা রোড, ২৬ জুন : সারা দেশ জুড়ে পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, শুক্রবার মেদিনীপুর শহরে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে সিটু’র প্রতিবাদ কর্মসূচি এবং পথসভা অনুষ্ঠিত হল। অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে, সমস্ত পরিবহন শ্রমিকদের করোনা টেস্ট করাতে হবে, সমস্ত পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে এই দাবিগুলি তুলে ধরা হয় আজকের প্রতিবাদ কর্মসূচিতে। উপস্থিত ছিলেন, সারদা প্রসাদ চক্রবর্তী, সুকুমার আচার্য, দুলাল দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপরদিকে, সারা ভারত কৃষক সভা, গড়বেতা ৩নং ব্লক কমিটির উদ্যোগে, চন্দ্রকোনা রোডের বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করা হল বৃহস্পতিবার। যে সমস্ত দাবিগুলি তাঁরা তুলে ধরেছেন-
১। মিটার রিডিং না করে বিদ্যুতের বিল প্রদান বন্ধ করতে হবে।
২। একসাথে তিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিল দিতে হবে।
৩। বর্তমানে, করোনা সহ লকডাউন জনিত সংকটের কারণে ৬ মাস বিদ্যুতের বিল মুকুব করতে হবে।
৪। কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ সরবরাহ করতে হবে।
৫। রাজ্য সরকারকে বিদ্যুতের দাম কমাতে হবে।
৬। বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণের নীতি পরিবর্তন করতে হবে প্রভৃতি।
Home Paschim Medinipur জ্বালানি’র মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং পরিবহন শ্রমিকদের করোনা টেস্টের দাবিতে সিটু’র বিক্ষোভ, মিটার...







