জাতীয় পতাকা নামিয়ে বাড়ি নিয়ে চলে গেলেন বিজেপি নেত্রী, কারণ জানতে গেলে ঝাঁটা-কাটারি নিয়ে তেড়ে এলেন

thebengalpost.in
সৈয়দ করিম এলাকায় উত্তেজনা :

নিজস্ব প্রতিবেদক, দাসপুর, ১৫ আগস্ট : অপরাধ, তাঁর আসার আগেই পতাকা উত্তোলন করা হয়েছে! আর সে জন্যই উত্তোলিত পতাকা নামিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন এলাকার ডাকাবুকো বিজেপি নেত্রী অঞ্জুশ্রী ঘোষ শাসমল। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে, শনিবার (১৫ আগস্ট) এভাবেই জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় দেখা দেয় চরম উত্তেজনা!

thebengalpost.in
সৈয়দ করিম এলাকায় উত্তেজনা :

[ আরও পড়ুন -   পরপর দু'দিন দুই কিশোরীর আত্মহত্যা দাসপুর এবং ঘাটালে, তদন্তে নামল পুলিশ ]

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দেশের ৭৪ তম ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর অঞ্চলের সৈয়দকরিম গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার বাসিন্দারা। আর সেই পতাকা উত্তোলনের কিছুক্ষণ পরেই অঞ্জুশ্রী ঘোষ শাসমল নামে এলাকার এক বিজেপি নেত্রী সেই পতাকা নামিয়ে, খুলে নিয়ে বাড়ি চলে যান! এতেই দেখা দেয় চরম উত্তেজনা। অঞ্জুশ্রী ঘোষ শাসমলের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা, এমনকি বিজেপি কর্মী-সমর্থকরাও। আরো মারাত্মক অভিযোগ, এলাকাবাসীরা অঞ্জুশ্রীর বাড়িতে কারণ জানতে গেলে, ‘মহান’ এই নেত্রী ঝাঁটা-কাটারি নিয়ে তাঁদের দিকে তেড়ে আসে বলেও অভিযোগ। যদিও অভিযুক্তের সাথে যোগাযোগ করা হলে উনি কোন উত্তর দিতে চাননি!

[ আরও পড়ুন -   মেদিনীপুরে এক পুলিশ কর্মী সহ খড়্গপুর, ডেবরা, ঘাটাল, দাসপুরের বিভিন্ন পরিবারে করোনার ছোবল, জেলায় ২২ জন নতুন করে আক্রান্ত ]