বৃহস্পতিবার (১৫ মে) নতুন কনটেইনমেন্ট জোন হিসেবে মেদিনীপুর শহরের নির্ণয় হাসপাতাল সংলগ্ন ৬ নং ওয়ার্ডের কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে। সেইমতো, শুক্রবার সকালেই এই এলাকা সিল করে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এই এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে নজরবন্দীর আওতায় থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।
উল্লেখ্য যে , এই বেসরকারি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত (৯ মে) হয়ে, বর্তমানে করোনা হাসপাতাল (লেভেল ৩-৪) বড়মা-তে চিকিৎসাধীন।







