গুরুতর অসুস্থ বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, জানালেন মেয়ে ঊষসী

thebengalpost.in
শ্যামল চক্রবর্তী :

সায়নী দাশগুপ্ত, কলকাতা, ৩০ জুলাই : গুরুতর অসুস্থ সিপিএম এর বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী। ফুসফুসে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন তাঁর মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। ওই বেসরকারি হাসপাতালে একটি পৃথক কেবিনে রাখা হয়েছে বর্ষীয়ান এই নেতাকে। ফলে কোনো কারণে হাসপাতালবাহিত কোভিডে যদি তিনি আক্রান্ত হন তাহলে অবাক হওয়ার মত কোন বিষয় নেই বলেও জানান বামপন্থী সংগঠনের এই নেতার মেয়ে।

thebengalpost.in
শ্যামল চক্রবর্তী :

[ আরও পড়ুন -   সিপিআইএমের তিন বড় নেতা একসঙ্গে করোনা আক্রান্ত, রাজ্য দপ্তরে প্রবেশের উপর জারি হল নিষেধাজ্ঞা ]

এই দিন ঊষসী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন ” অনেকেই সকাল থেকে বার বার ফোন করে খোঁজ নিচ্ছেন, ফোন ধরতে পারিনি তাই জানাচ্ছি আমার বাবা শ্রী শ্যামল চক্রবর্তী কাল থেকে নর্থ সিটি হাসপাতালে ভর্তি।তবে কোভিড কিনা জানা যায়নি, কারণ টেস্ট কাল কে হবে, যেহেতু ফুসফুসের সংক্রমণ রয়েছে তাই বর্তমান চিকিৎসার প্রটোকল অনুসারে বাবাকে শ্বাসকষ্ট জনিত রোগে ভোগা অন্য রুগীদের সাথে একই ফ্লোরে রাখা হয়েছে। তাদের মধ্যে করোনা রোগীও আছে। যদিও বাবার কেবিন আলাদা তবুও একই মেডিক্যাল ও নার্সিং স্টাফ বাবার দেখাশোনা করছেন তাই করোনা হওয়ার সম্ভবনা বাতিল করা যাচ্ছে না।” যদিও এখন আইসোলেশন ওয়ার্ডে ঢোকার অনুমতি না মিললেও বাবাকে লড়াই চালিয়ে যাবার কথা দূর থেকেই বলে চলেছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।

thebengalpost.in
ঊষসী চক্রবর্তী’র পোস্ট :

[ আরও পড়ুন -   প্রয়াত হলেন "মেমসাহেব" এর লেখক নিমাই ভট্টাচার্য ]