এবার সুশান্তের মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত চাইলেন নির্ভয়ার আইনজীবী

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ১৯ জুলাই : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সরব গোটা দেশ। এবার অভিনেতার মৃত্যুর ঘটনায়, সিবিআই তদন্তের দাবিতে সরব হলেন নির্ভয়ার আইনজীবী সীমা সমৃদ্ধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তিনি সুশান্ত মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। শুক্রবার ট্যুইট করে তিনি লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানার অধিকার প্রত্যেক ভারতীয়ের রয়েছে। একমাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, পুলিশ আসল সত্য উদঘাটনে ব্যর্থ, আমাদের সকলেরই অনুরোধ আপনি এই মামলার তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দিন।”

দ্য বেঙ্গল পোস্ট
সীমা সমৃদ্ধির টুইট :

কিছু দিন আগে, এই একই দাবিতে পাপ্পু যাদবের চিঠির উত্তরও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিঠির উত্তরে তিনি বলেছেন, “আপনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ভার সিবিআইর হাতে তুলে দেবার আবেদন করেছেন, আপনার এই চিঠি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও স্পষ্ট নয় যে, এই মামলার তদন্তের ভার সিবিআই কে দেওয়া হচ্ছে কি না।”

[ আরও পড়ুন -   ঝাড়গ্রামে আক্রান্ত ১৯ জন, বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা, মেয়াদ ১৬ আগস্ট পর্যন্ত ]