নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ৪ জুলাই : এবার খোদ মেদিনীপুর শহরের অদূরে যমুনাবালি থেকে উদ্ধার করা হল, বিষধর এবং সুবিশাল এক গোখরো সাপ (Spectacled Kobra) যে সাপকে আমরা অনেকে খরিষ সাপ বলে জানি। বিশাল এই বিষধর সাপটি যমুনাবালির মিলন দাসের বাড়ি থেকে গতকাল বিকেলের দিকে উদ্ধার করে বনদপ্তর।
Powered by Embed YouTube Video
আজ উদ্ধার করা ওই সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। পরিবেশের বাস্তুতন্ত্র বজায় রাখার স্বার্থে, সাপ না মারার আবেদন করেছে বনদপ্তর।







