বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ২৩ আগস্ট : অপেক্ষার আর মাত্র ৭৩ দিন। তারপরেই ভারতের বাজারে মিলবে করোনা প্রতিষেধক ভ্যাকসিন ‘কোভিশিল্ড’। এমনটাই শোনা যাচ্ছিল আজ সকাল থেকে। কিন্তু রবিবারই প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে যে, “এরকম খবর সম্পূর্ণ মিথ্যে, ভারতে এখন কোভিশিল্ড ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলছে, ভারত সরকার তাদের অনুমোদন দিয়েছেন এখন শুধুই ওষুধগুলি তৈরি করে মজুত করে রাখতে ভবিষ্যতের জন্য। তিনটে পর্যায়ে পরীক্ষা মূলক ভাবে সফল হওয়ার পর কোভিশিল্ড বাজারজাত করা হবে”।

প্রসঙ্গত উল্লেখ্য ভারতে ২২ আগস্ট এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। দেশের মোট ২০ টি জায়গায় ১৬০০ মানুষের উপর এই ট্রায়াল শুরু করা হয়েছে।







