বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৩ জুলাই : প্রথম থেকেই করোনা থাবা ফেলেছে ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর। কখনো ফিল্মের শুটিং পিছিয়েছে তো কখনো ছবি মুক্তি পাওয়ার রাস্তাই বদলে গেছে। কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসের মাঝামাঝি রণবীর কাপুর শুরু করতে চলেছেন তার নতুন ছবি “শামশের” এর শুটিং। ছবির পোস্টার মুক্তি পেয়েছে অনেকদিন আগেই, কিন্তু করোনার জন্য শুটিং পিছিয়ে যাচ্ছিলো।

ফিল্ম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, শুটিং শুরু হবে ১লা আগস্ট। কিন্তু সেটি আপাতত পিছিয়ে মুম্বাইতেই, শুটিং শুরু হবে আগামী ১৫ই আগস্ট। খবরটি নিশ্চিত করেছেন “ফেডারেশন অফ ওয়েষ্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ” এর সাধারণ সম্পাদক অশোক দুবে। যশ রাজ ফিল্মস এর ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন করন মালহোত্রা। এই ছবিতে রণবীরের বিপরীতে থাকবেন “বেফিকরে”, “শুদ্ধ দেশি রোম্যান্স” এর মতো সিনেমার নায়িকা বানি কাপুর। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্তকেও।








