প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্মরণে অ্যাম্বুল্যান্স পরিষেবা! খড়্গপুর ‘রেড ভলান্টিয়ার’ এর ৭৫ তম দিন স্মরণীয় হয়ে থাকল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জন-সাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সিপিআইএমের খড়্গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে চলা “রেড ভলান্টিয়ার” ও “জন-স্বাস্থ্য পরিষেবা সহায়তা কেন্দ্র”-রবিবার ৭৫ তম দিনে পা দিল৷ এই দিনে কার্যত লকডাউনের মধ্যেই কোভিড স্বাস্থ্যবিধি মেনে রোগী পরিবহন পরিষেবা, টেলি-মেডিসিন, রোগী সহ পরিবারের জন্য রান্না করা খাওয়ার পরিষেবা, আক্রান্ত পরিবারের জন্য বাজার, ঔষধ সহ যেকোন জরুরী প্রয়োজনে পরিষেবা এবং গৃহ স্যানিটাইজেশনের পরিষেবার শুভ সূচনা করলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিম৷ এদিন, রোগী পরিবহনের জন্য একটি গাড়ী বা অ্যাম্বুল্যান্স দান করেন সুতপা দাশগুপ্ত। তাঁর প্রয়াত শ্বশুর মশাই তথা স্বাধীনতা সংগ্রামী ননীগোপাল দাশগুপ্তর স্মৃতিতে এই গাড়িটি প্রদান করেন তিনি।

thebengalpost.in
খড়্গপুর ‘রেড ভলান্টিয়ার’ এর ৭৫ তম দিন :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

এদিনের কর্মসূচি থেকেই খড়্গপুর আইআইটির বিভিন্ন ল্যাবরেটরিতে থাকা অক্সিজেন সিলিন্ডার অবিলম্বে জনস্বার্থে ব্যবহার করার দাবি জানানো হয়। এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য খড়্গপুর আইআইটি’র ডাইরেক্টরের কাছে দাবিপত্রও পেশ করা হয়। উল্লেখ্য এই পরিষেবা সমূহ গোটা খড়্গপুর শহর ও শহর সংলগ্ন এলাকায় পাওয়া যাবে। ডাঃ ফুয়াদ হালিম ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, রোগী পরিবহনের জন্য গাড়ী দাতা সুতপা দাশগুপ্ত, সিপিআইএম জেলা কমিটির নেতৃত্ব বিজয় পাল, সবুজ ঘোড়াই, স্মৃতিকণা দেবনাথ, হরেকৃষ্ণ দেবনাথ প্রমুখ৷ সভাপতিত্ব করেন রেড ভলান্টিয়ারের আহ্বায়ক অমিতাভ দাস৷ উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে ভারতীয় গণ-নাট্য সংঘ, গন-জাগরণ কন্ঠ প্রেমবাজার শাখার শিল্পীরা গণ সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন৷

thebengalpost.in
প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্মরণে অ্যাম্বুলেন্স প্রদান :

thebengalpost.in
রেড ভলান্টিয়ারদের অ্যাম্বুল্যান্স পরিষেবা :

আরও পড়ুন -   মুম্বাইতে প্রয়াত আইপিএলের ধারাভাষ্যকার তথা কিংবদন্তি অজি ক্রিকেটার ডিন জোন্স