দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে করোনা সংক্রমণ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তত শনিবার ও রবিবারের রিপোর্ট (রবিবার ৫০১ জন সংক্রমিত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে, বিস্তারিত সন্ধ্যার পর)। জেলা স্বাস্থ্য দপ্তরের শনিবারের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলাজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন ৪৮২ জন (RT-PCR- ২২৪, Rapid Antigen- ২২৮, Truenat- ৩০) জন। আর এর ফলে, গত ৭ দিনে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল- ৩৫৩৯ (৪৮৩, ৫১৪, ৩৮৩, ৫০১, ৫৮১, ৫৯৫, ৪৮২) জন। তবে, গত চব্বিশ ঘণ্টায় জেলার করোনা হাসপাতাল গুলিতে মৃত্যু হয়েছে ১০ জনের, যা গত কয়েকদিনের তুলনায় প্রায় দ্বিগুণ! শনিবারের রিপোর্ট অনুযায়ী, শালবনী করোনা হাসপাতালে মৃত্যু হয়েছে ৫ জনের, ঘাটাল মহকুমা হাসপাতালের সেফ হোমে মৃত্যু হয়েছে ৪ জনের এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ১ জনের। তবে, কিছুটা বেড়েছে সুস্থতার হারও! গত চব্বিশ ঘণ্টায় জেলার করোনা হাসপাতাল গুলি থেকে ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং হোম আইশোলেশ আরও শতাধিক মানুষ সুস্থ হয়েছেন।


Whatsapp Group এ

এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের শনিবারের রিপোর্ট অনুযায়ী, যে ৪৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে শুধু মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন এলাকাতেই ১৬৫ জন। একেবারে শহর মেদিনীপুর অর্থাৎ পৌরসভা এলাকাতেই ১১৭ জন কিংবা তার থেকেও বেশি (অনেকেরই সম্পূর্ণ ঠিকানা উল্লেখ নেই)! এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গত ৭ দিনে মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল- ১১৪৪ (১৮০, ১৮০, ১৬৭, ১৩৩, ১৭৪, ১৪৫, ১৬৫) জন। গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর সদর এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৮ (আমড়াকুচি ৩, খড়রুল্লাচক ২, বঙ্গাই ২, গোটগড়া) জন। আর, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছেন, ১১৭ জন। এর মধ্যে, সর্বাধিক আক্রান্ত আবারও সেই কুইকোটাতেই, ১৪ জন। এছাড়াও, নজরগঞ্জে ৮, পুলিশ লাইনে ৭, বিধাননগর, রাঙামাটি, আবাস, হবিবপুর, ধর্মায় ৫ জন করে; মির্জাবাজার, পাটনা বাজার, সুকান্তপল্লী, তলকুই, অরবিন্দ নগর, তাতিগেড়িয়া, অশোকনগরে ৩-৪ জন করে; কর্ণেলগোলা, পালবাড়ি, দেশবন্ধু নগর, কেরানীটোলা, তোড়াপাড়া, হাতারমাঠ, রবীন্দ্র নগর, স্কুলবাজারে ২ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। অপরদিকে, সিপাইবাজার, ছোটোবাজার, বড়বাজার, মানিকপুর, বল্লভপুর, বক্সীবাজার, সুজাগঞ্জ, জর্জকোট, গোলকুয়াচক, রাজাবাজার, কেরানীচটি প্রভৃতি এলাকায় এক বা একাধিক জন করোনা সংক্রমিত হয়েছেন। এস ডি ও অফিসের আরও ১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, মেদিনীপুর শহর ও কোতোয়ালী থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় আরও প্রায় ৩৫-৩৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।


অন্যদিকে, খড়্গপুরে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৫ জন। এর মধ্যে, রেল সূত্রে ৩৩ জন, গ্রামীণ এলাকায় ১০ জন এবং শহর এলাকায় ৪২ জন আছেন। এদিকে, ঘাটাল মহকুমায় ১১৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে নতুন করে। তবে, লাগামছাড়া গোষ্ঠী সংক্রমণ দেখা দিয়েছে গড়বেতা এলাকায়! গড়বেতার তিনটি ব্লক মিলিয়ে আক্রান্ত ৭২ জন। গড়বেতা ১ নং এ ৩১ (রাধানগর ১০, গড়বেতা ১০, ল্যাদাগামার ৩, কেশিয়া, ঝাড়বনি, জোগারডাঙা, সাপদহ, মাকলি, সন্ধিপুর ২, চাদড়া, গণকবান্ধি) জন;
২ নং এ ১০ (আশনাশুলি, বুলানপুর, নিশ্চিন্দিপুর ২, পেড়ুয়াবাঁধ ২, বগড়িডিহি, গোয়ালতোড়, টেসকোনা, শালবনী) জন এবং ৩ নং এ ৩১ (নয়াবসত ৩, বীরসিংপুর, ধামকুড়িয়া, দুর্লভগঞ্জ ২, ডুমুরগেড়িয়া ২, দ্বারিগেড়িয়া, ডাবচা ১০, অপর্ণাপল্লী ২, সারগা, কদমডিহা, বড়কুড়া) জন করোনা সংক্রমিত হয়েছেন। করোনা’র দৌরাত্ম্য বাড়ল শালবনী ব্লকেও। গত চব্বিশ ঘণ্টায় শালবনীতে মোট আক্রান্ত ২৫ (শালবনী ১৯, বিআরবি ১, গোদাপিয়াশাল ১, পিড়াকাটা ১, ভাদুতলা ২, সিপলি ১) জন। এছাড়াও, বেলদায় ৪ জন, পিংলায় ১ (চক কৃষ্ণদাস) জন এবং ডেবরায় ৪ (পশ্চিম বেগুনী, চাকলাপুর, তালবান্দি, কুনুরাম-বালিচক) জনের রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রবিবার (শনিবার নয়) অর্থাৎ ১৬ ই মে দুপুরের রিপোর্ট অনুযায়ী, জেলার ৬ টি করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১৯ জন। সর্বাধিক চিকিৎসাধীন শালবনীতে ১১৩ জন (শয্যা ২০০ টি)। জেলায় মোট করোনা শয্যা ৪৯৮ টি (আয়ুশে ১০০ থেকে বেড়ে ১০২ হয়েছে)। তবে, মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ৪০ টি পৃথক শয্যা রাখা হয়েছে সারি (SARI) ইউনিটে। এখানে, করোনা সাসপেক্টেড (সন্দেহভাজন) দের এবং শালবনী থেকে স্টেপ ডাউন (রিপোর্ট নেগেটিভ আসার পর) করে পাঠানো রোগীদের রাখা হয়। এই ওয়ার্ডেও প্রায় ৩০-৩৫ জন চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। সবমিলিয়ে জেলার ৫৩৮ টি করোনা শয্যাতে চিকিৎসাধীন আছেন ৩৫০ জনের বেশি!









