দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে: একদিকে অতিমারী পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াই, অন্যদিকে লকডাউন পরিস্থিতিতে জীবন ও জীবিকার লড়াই! এই পরিস্থিতিতে কখনও সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে, ওষুধ-অক্সিজেন-অ্যাম্বুল্যান্স জোগাড় করতে, কখনও আবার হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আবার, কখনও গৃহবন্দী অবস্থায় খাদ্যসামগ্রী জোগাড় করতেও সমস হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশ-প্রশাসন থেকে সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থা গুলি যথাসাধ্য পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুর জেলাবাসী যদি কোনো সমস্যায় পড়েন, জেলা পুলিশের হেল্পলাইন লাইন বা সহায়তা প্রদানকারী নম্বরে ফোন করতে পারেন। এই নম্বরগুলি হল— ৮০০১০০৭৮৬৫ (কোভিড সংক্রান্ত); ৮০০১০০৭৮৬৭ (যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা সংক্রান্ত); ৮০০১০০৭৯৬৯ (অন্যান্য জরুরি বিষয় সংক্রান্ত)।


Whatsapp Group এ

প্রসঙ্গত, কোভিডের প্রথম ঢেউয়ের সময়ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল। এও উল্লেখযোগ্য যে, কোভিডের প্রথম ঢেউয়ের সময় পরিযায়ী শ্রমিকদের সমস্যা থেকে শুরু করে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের নেতৃত্বাধীন জেলা পুলিশের হাতে কেন্দ্রীয় সরকারের তরফে স্কচ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছিল।










