পশ্চিমবঙ্গেও কার্যত লকডাউন আগামী দু’সপ্তাহের জন্য! বাজার খুলবে একবেলা, জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৫ মে: পশ্চিমবঙ্গেও কার্যত লকডাউন ঘোষণা করা হল আগামী দু’সপ্তাহের জন্য! বাজার খুলবে একবেলা (সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত)। জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল অর্থাৎ ১৬ ই মে থেকে ৩০ শে মে পর্যন্ত। ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা’র বাড়বাড়ন্ত ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিধি মানতেই হবে এবং না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

thebengalpost.in
রাজ্যে লকডাউন :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

শনিবার রাজ্য সরকার যে ঘোষণা করেছে, সেই অনুযায়ী— স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদমাধ্যম, সাফাই, পেট্রোল পাম্প, গাড়ির যন্ত্রাংশের মতো জরুরি পরিষেবা প্রদানকারী পরিষেবাই একমাত্র চালু থাকবে। এ ছাড়া বাকি সমস্ত সরকারি এবং বেসরকারি দফতর বন্ধ থাকবে। বন্ধ সমস্ত ধরনের পরিবহন ব্যবস্থাও। রাজ্য সরকার আরও জানিয়েছে, সৎকারে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত। মুদিখানা এবং বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। হোটেল, রেস্তরাঁ, সুইমিং পুল, জিম আগের মতোই বন্ধ থাকবে। তবে খাবার এবং পণ্য বাড়িতে সরবরাহ অর্থাৎ হোম ডেলিভারি করা যাবে। ই কমার্স চালু থাকবে। রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরোনো যাবেনা। এই বিধি বলবৎ থাকবে আগামী দু’সপ্তাহের জন্য (৩০ শে মে)।

আরও পড়ুন -   সরগরম শহর! "দাদার অনুগামী"দের টেক্কা দিতে "মমতার সাথে মেদিনীপুর"