দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে: উৎসবের দিনই সংক্রমণের বাঁধ ভাঙল পশ্চিম মেদিনীপুরে! ঈদ উৎসব আর অক্ষয় তৃতীয়া’র শুভলগ্নে জেলা স্বাস্থ্য দপ্তর জানাল, গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৫৯৫ জন। এখনও পর্যন্ত সর্বাধিক! প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ ই মে করোনা-কালের সর্বাধিক সংক্রমণ দেখা দিয়েছিল পশ্চিম মেদিনীপুরে (৫৮৮ জন)। শুক্রবার (১৪ মে) সেই রেকর্ড’ও ভেঙে চুরমার হয়ে গেল। যেভাবে, উৎসবের দিন (শুক্রবার) শহরজুড়ে মাস্ক না পরেই যুবক-যুবতীরা ঘুরে বেড়ালেন, তারস্বরে বেজে চলা মাইকের সামনে মাস্ক না পরেই নাচানাচি করলেন, আগামী কয়েকদিনে হয়তো এই রেকর্ড’ও আস্ত থাকবেনা, ‘৬০০’ অতিক্রম করে এগিয়ে যাবে! যাইহোক, জেলা স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় জেলাজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন ৫৯৫ (RT-PCR- ২৯২, Rapid Antigen- ২৭৩, Truenat- ৩০) জন। আর এর ফলে, গত ৭ দিনে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল- ৩৬১৬ (৫৫৯, ৪৮৩, ৫১৪, ৩৮৩, ৫০১, ৫৮১, ৫৯৫) জন। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় জেলার করোনা হাসপাতাল গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের (মেদিনীপুর মেডিক্যালে ১, আয়ুশে ১, ঘাটালে ১, খড়্গপুরে ১)। তবে, কিছুটা বেড়েছে সুস্থতার হারও! গত চব্বিশ ঘণ্টায় জেলার করোনা হাসপাতাল গুলি থেকে ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং হোম আইশোলেশ শতাধিক মানুষ সুস্থ হয়েছেন।


Whatsapp Group এ

অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় জেলাজুড়ে যে ৫৯৫ জন করোনা আক্রান্ত হলেন, তার সিংহভাগই মেদিনীপুর ও খড়্গপুর শহরের। দুই শহর ও শহর সংলগ্ন এলাকায় মোট করোনা সংক্রমিত হয়েছেন ৩৩১ জন। প্রায় ৫৫ শতাংশ! গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন ১৪৫ জন এবং খড়্গপুর শহর ও গ্রাম মিলিয়ে করোনা সংক্রমিত হয়েছেন ১৮৬। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গত ৬ দিনে শুধু মেদিনীপুরেই করোনা আক্রান্ত হলেন- ৯৭৯ (১৮০, ১৮০, ১৬৭, ১৩৩, ১৭৪, ১৪৫) জন। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর সদর এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন ১৬ জন। এর মধ্যে, গোয়ালডাঙায় ২, খয়রুল্লাচকে ২, গুড়গুড়িপাল, ভাঙাবাঁধ, নেপুরা, উপরডাঙা, বেড়াপাল, ভূনিহাটা, বিরবিরা, গাজপাতিয়া, শিবপুর, গোপগড়, কোলসান্ডা, দ্বারিগেড়িয়ায় ১ জন করে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় মোট ১০৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, রাঙামাটি বিদ্যাসাগর বালিকা ভবনের ৩ আবাসিকও আছে। এছাড়াও, আবাসে ১৩, কুইকোটায় ৯, মির্জাবাজারে ৬, পুলিশ লাইনে ৪, চিড়িমারসইতে ৩, সুকান্তপল্লীতে ৫, তলকুইয়ে ৪, তোড়াপাড়ায় ৪, সঙ্গতবাজারে একই পরিবারের ৬, বৈশাখীপল্লীতে ২, রাঙামাটিতে ৬, অশোকনগরে ২, তাঁতিগেড়িয়ায় ২, সিপাই বাজারে ২, বড়মানিকপুরে ২, মহতাবপুরে ২, জগন্নাথ মন্দিরে ২, রাজা রামমোহন নগরে ২, নান্নুরচকে ২, শেখপুরাতে ২, রামকৃষ্ণ নগরে ২ এবং হবিবপুর, খাপ্রেলবাজার, নবীনাবাগ, পানপাড়া, পাটনা বাজার, মীরবাজার, ধর্মা, সুভাষপল্লী, দেওয়ান নগর, বটতলা, বল্লভপুর, রাজারপুকুর, সেনপাড়া, কেরানীটোলা, জর্জকোট, অরবিন্দ নগর, শরৎপল্লী, নেতাজীনগর, বার্জটাউনে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে ১ জন, হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ সূত্রে ১ জন এবং এস ডি ও অফিসের ২ জন কর্মী’র রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।


অন্যদিকে, খড়্গপুরে মোট ১৮৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে, রেল সূত্রে ৩২ জন, আইআইটি সূত্রে ৮ জন, খড়্গপুর গ্রামীণে ১২ জন এবং খড়্গপুর শহর জুড়ে ১৩৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। ঘাটাল মহকুমায় ৬৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, গড়বেতার তিনটি ব্লক মিলিয়ে ৪২ জন করোনা সংক্রমিত। গড়বেতা ১ নং এর গড়বেতা, লাপুড়িয়া, কাষ্ঠডাঙা; গড়বেতা ২ নং এর গোয়ালতোড়, মেটালডোবা, পুইছড়া, বাগপিছলা, জিরাপাড়া, কিয়ামাচা প্রভৃতি এবং গড়বেতা ৩ নং এর দুর্লভগঞ্জ, চন্দ্রকোনারোড, সাতবাঁকুড়া, ওড়গঞ্জা, কদমডিহা প্রভৃতি এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন। শালবনী ব্লকে কমল সংক্রমণ! শালবনী বাজার সংলগ্ন এলাকায় ৫ জন, ভাদুতলায় ১ জন ও পুটুরিয়ায় ১ জন সহ মোট ৭ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অন্যদিকে, দাঁতনে ২০ জন, বেলদা (নারায়ণগড়) এলাকায় ২৪ জন, কেশিয়াড়িতে ১০ জন এবং কেশপুর ৬ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এছাড়াও, ডেবরা ব্লকে সংক্রমণ বাড়ল গত চব্বিশ ঘণ্টায়। ৩৬ জন সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এর মধ্যে, আসানপুর, বাকলসা, ট্যাবাগেড়িয়া, ডোগেরিয়া, ধূলিগড়, বেনেদীঘি, ডুঁয়া, গোটগেড়িয়া, বড়মামুদপুর, আশ্রবপুর, চন্দনপুর, রাধামোহনপুর, হামিরপুর, চককুমার, ধামতোড়, চকশ্যামপুর, শ্যামসুন্দরপুর, ঝাঝিয়া, আশাড়িবাঁধ এবং ডেবরা SSH এ ১ জন করে; ডেবরা এলাকায় ৮ জন, চন্ডিয়াতে ২ জন, বালিচকে ২ জন, মুকসুদপুরে ২ জন এবং কাঙ্কাড়াতে ২ (আত্মারাম) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এদিকে, পিংলাতে ১২ (পদিমা, রাজমা, ক্ষীরাই, পশ্চিমচক, বাজগেড়িয়া, রাগপুর, জামনা, আগারাড়া, গঙ্গাদাসচক, পিংলা ৩) জন ও সবংয়ে ৬ (পশ্চিমবাড়, চকবাদলপুর, লুটুনিয়া, সঞ্চারা (বড়ছড়া), মাসুরিয়া, খাখোন্দা) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। সারা জেলা জুড়ে সংক্রমণ বাড়ার ফলে, ভিড় বাড়ছে জেলার করোনা হাসপাতাল গুলিতেও। ৬ টি করোনা হাসপাতালের ৪৯৬ টি বেডে শুক্রবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৩৩৩ জন। সর্বাধিক ১২৮ জন (বেড আছে ২০০ টি) চিকিৎসাধীন আছেন লেভেল ফোর শালবনী করোনা হাসপাতালে।








