থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট রিয়ার পাশে ‘রেড ভলান্টিয়ার্স’! মহামারীতে মিলে গেল মেদিনীপুর-খড়্গপুর-নারায়ণগড় আর কেশপুর

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: মাত্র ২ বছর ৭ মাস বয়সের রিয়া পণ্ডা। থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতি মাসে ১ বার করে রক্ত দিতে হয়। রক্তের গ্রুপ AB+ (এবি পজিটিভ)। এই অতিমারীর আবহেও, মেয়েকে রক্ত দেওয়ার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে এসেছিলেন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী লালু পণ্ডা। কিন্তু, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে ছিলনা এবি পজিটিভ রক্ত। মাথায় হাত পড়ে, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের খুড়শীর বাসিন্দা লালু’র! মেয়ে ক্রমশ নেতিয়ে পড়েছিল। সেই সময়ই নিজের এক আত্মীয়ের মারফত যোগাযোগ হয়, পশ্চিম মেদিনীপুর জেলার রেড ভলান্টিয়ার্সের অন্যতম সদস্য মেদিনীপুরের যুবক উজ্জ্বল গোস্বামীর। উজ্জ্বল যোগাযোগ করেন, তাঁর বন্ধু, খড়্গপুর শহরের খোসলা ইলেকট্রনিক্সে কর্মরত যুবক দীপেন ডোগরার সঙ্গে। দীপেনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। উজ্জ্বলের এককথায় রাজি হয় দীপেন। উজ্জ্বলই তাঁকে বাইকে করে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে নিয়ে আসেন। সকাল ১১ টা নাগাদ রক্ত দেওয়া হয় রিয়কে। দুপুর ১ টার সময় হাসিমুখে বছর ৩৫ এর লালু পণ্ডা বললেন, “মেয়ে সুস্থ আছে। ওদের অনেক ধন্যবাদ!”

thebengalpost.in
দীপেন ডোগরা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত, মহামারীর মধ্যে সারা বাংলা জুড়ে বাম ছাত্র-যুবদের সামাজিক সংগঠন “রেড ভলান্টিয়ার্স” এর কর্মকাণ্ড মুগ্ধ করছে আপামর রাজ্যসীকে। প্রতিমুহূর্তে অনুভূত হচ্ছে তাদের মানবিক কর্মকাণ্ডের স্বরূপ। দ্বিতীয় ঢেউয়ে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার থেকে ওষুধ পৌঁছে দেওয়া, খাবার থেকে নানা জরুরী সামগ্রী পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মন জয় করে চলেছে রেড ভলান্টিয়ার্স। পশ্চিম মেদিনীপুর জেলাতেও প্রতিদিন তারা নানা কাজ করে চলেছে। করোনা রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে, ফোন করলেই বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, সবকিছুই করে চলেছে অনায়াসে। সঙ্গে জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা। মহামারীর মধ্যে যেন এক নিঃশব্দ বিপ্লব!

thebengalpost.in
মেদিনীপুর মেডিক্যালের থ্যালাসেমিয়া ওয়ার্ডে রিয়া পণ্ডা (বয়স : ২ বছর ৭ মাস) :

***প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : লালু পণ্ডা (রিয়ার বাবা)—9800599283 এবং উজ্জল গোস্বামী (রেড ভলান্টিয়ার্স)—9732761399

আরও পড়ুন -   শালবনীর সেই একই জায়গাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ১