সংক্রমণ সামান্য কমলেও মৃত্যুতে রেকর্ড রাজ্যের! দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার, বাজারে আসতে চলেছে করোনার নতুন ওষুধ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৫ মে: গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তবে, শুক্রবার ঈদের ছুটি থাকায় টেস্টও সামান্য কম হয়েছে। ফলে, শনিবার এক ধাক্কায় প্রায় দেড় হাজার কমে গিয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শনিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন- ১৯,৫১১ জন। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৪ জন! এই সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক, কারণ সরকারি হিসেবে এটাই এখনও পর্যন্ত সর্বাধিক মৃত্যু-সংখ্যা। সরকারি হিসেবের বাইরেও প্রতিদিন হাসপাতালে পৌঁছনোর আগেই কিংবা করোনা পরীক্ষা হওয়ার আগেই অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। ফলে, মৃত্যু’র এই উর্ধ্বমুখি হার কমানোই এখন চিকিৎসকদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যদিও, দেশ-বিদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিনে দেশজুড়েই মৃত্যুর হার আরও বাড়বে! এর একটাই কারণ, সংক্রমণ ছড়িয়ে গেছে সর্বত্র! গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন, ১৯,২১১ জন। এই সংখ্যাটাই এখন একমাত্র আশার আলো। রাজ্যে সুস্থতার হার প্রায় ৮৭ শতাংশ (৮৬.৯৮)। গত চব্বিশ ঘণ্টায়, উত্তর ২৪ পরগনায় দেখা গিয়েছে রেকর্ড সংক্রমণ। ৪ হাজার ২৭৯ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। কলকাতাতে সংক্রমিতের সংখ্যা- ৩৯৫১। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩০ ও ৩৫। অন্যদিকে, শুক্রবার সন্ধ্যার বুলেটিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনা সংক্রমিত হয়েছিলেন! স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১৪ মে) কোভিড আক্রান্তের সংখ্যা ছিল- ২০,৮৪৬। মৃত্যু হয়েছিল- ১৩৬ জনের। শুক্রবার করোনামুক্ত হয়েছিলেন ১৯ হাজার ১৩১ জন। উত্তর চব্বিশ পরগণা ও কলকাতায় করোনা সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে- ৪১৯৭ ও ৩৯৫৬ এবং মৃত্যু হয়েছিল যথাক্রমে- ৪২ ও ৩৪। অন্যদিকে, গত ৪৮ ঘন্টায় পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে- ৯৯৩ ও ১৭৮ (শুক্রবার, ১৪ মে) এবং ৭৫৩ ও ১৭৮ (শনিবার, ১৫ মে)। পশ্চিম মেদিনীপুর জেলাতে যথাক্রমে- ৭৫৯ ও ৮২৯ (রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী)। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় টেস্ট কম হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার। শুক্রবার টেস্ট হয়েছিল ৭০ হাজারের সামান্য বেশি, শনিবার টেস্ট হয়েছে সাড়ে ৬৬ হাজারের কিছু বেশি।

thebengalpost.in
শনিবার সন্ধ্যার বুলেটিন :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ
thebengalpost.in
শুক্রবার সন্ধ্যার বুলেটিন :

এদিকে, সংক্রমণের তুলনায় দেশে বাড়ল দৈনিক সুস্থতার হার। কমেছে মৃত্যুর সংখ্যাও। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ৩৮৯০ জনের। পাশাপাশি, সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। অর্থাৎ দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেড়েছে অনেকটাই। যদিও, এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যাও পরপর বাড়ছে। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন। এখনও পর্যন্ত টিকা নিয়েছেন ১৮ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৫৭৯ জন। অপরদিকে, দেশজুড়ে চলা মহামারীর আবহে করোনা মোকাবিলায় DRDO’র তৈরি করোনার ওষুধকে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এবার আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে এই ওষুধটি। ড্রাগ ২ ডিঅক্সি ডি গ্লুকোজ বা সংক্ষেপে 2DG নামে ওষুধটির প্রথম ব্যাচে থাকবে দশ হাজারটি ডোজ। এই প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “করোনার চিকিৎসার জন্য আগামী সপ্তাহেই 2DG ওষুধের প্রথম ব্যাচটি বাজারে আসতে চলেছে। যাতে থাকবে দশ হাজারটি ডোজ। ওষুধটি বাজারে এলেই তা করোনা রোগীদের জন্য ব্যবহার করা হবে।”

thebengalpost.in
দেশের বুলেটিন :

thebengalpost.in
করোনার নতুন ওষুধ আসছে :

আরও পড়ুন -   করোনা আক্রান্ত সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প, আপাতত হোম আইসোলেশনে