মহামারী মধ্যেও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের উৎসব বোনাস এবং অগ্রিম উৎসব ভাতা

বিজ্ঞাপন

মহামারী’র মধ্যেই সরকারি কর্মচারীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পবিত্র ঈদ উৎসব, তার আগেই উৎসব বোনাস এবং অগ্রিম উৎসব ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

করোনা আবহের মধ্যেও গতকাল সন্ধ্যায় নবান্ন থেকে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যা়ড-হক বোনাস এবং অগ্রিম ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে মুখ্যমন্ত্রী জানান, “অগ্রিম উৎসব ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে৷ অ্যাড-হক বোনাস বাড়ানো হয়েছে৷ সরকারি কর্মচারীদের বোনাস বাড়িয়ে ৪২০০ টাকা করা হয়েছে৷ এর জন্য ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে৷”
উল্লেখ্য যে, গত বছর বোনাসের পরিমাণ ছিল, ৪০০০ টাকা এবং অগ্রিমের পরিমাণ ছিল, ৮০০০ টাকা। বেড়েছে যথাক্রমে, ২০০ টাকা ও ২০০০ টাকা।

[ আরও পড়ুন -   দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে শিক্ষামন্ত্রী জানালেন উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলির সূচি ]

অপরদিকে, বোনাসের উর্ধ্বসীমা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৪ হাজার ২৫০ টাকা করা হয়েছে এবং অগ্রিম উৎসব ভাতা’র উর্ধ্বসীমা করা হয়েছে ৪১,০০০ টাকা; অর্থাৎ ৩৪২৫০ টাকা থেকে ৪১,০০০ টাকা পর্যন্ত বেতন থাকলে, ১০,০০০ টাকা অগ্রিম তুলতে পারবেন সরকারি কর্মচারীরা। আগে ৩০,০০০ টাকা থেকে ৩৬,০০০ হাজার টাকার মধ্যে বেতন থাকলে তবেই অগ্রিম ভাতা পাওয়া যেত। সবমিলিয়ে, এই দুর্ভিক্ষ বা মহামারী মধ্যেও সরকারি কর্মচারীদের পাশে থাকার বার্তা দিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[ আরও পড়ুন -   মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ ২৫ হাজার ২৫ টাকা তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আম্ফান মোকাবিলায় ৪০ হাজার মাস্ক, পিপিই প্রদান করা হয়েছে উদ্ধারকারীদের, বললেন জেলাশাসক ]