“Can you save the World” শিশুদের মধ্যে সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য নতুন গেম

দ্য বেঙ্গল পোস্ট
Can you save the World:

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ,  ২৮ মে   :   বিশ্বে প্রথম করোনা ভাইরাস সংক্রান্ত একটি গেম লঞ্চ হল, চলতি মাসের প্রথমের দিকে। হার্টফোর্ডসিয়ের ইউনিভার্সিটির মনস্তত্ত্ববিদ  প্রফেসর রিচার্ড ওয়াইজমান এই গেমটি আবিষ্কার করেন। এই গেমটি তৈরি করেন, ফ্রান্সের গেম ডিজাইনার মার্টিন জেকব। এটি তৈরি করতে মনস্তাত্ত্বিক ভাবে প্রফেসর ওয়াইজম্যান এবং  প্রযুক্তিগত ভাবে জেকবের ২ সপ্তাহ সময় লাগে, যেখানে অন্য যেকোনো গেম বানাতে সাধারণ ভাবে ১ মাস সময় লাগে। গেমটির নাম, “Can you save the World.”

[ আরও পড়ুন -   আবারও অসুস্থ অমিত শাহ, শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ভর্তি হাসপাতালে ]

 

দ্য বেঙ্গল পোস্ট
ওয়াইসম্যান :

এই গেমটিতে, প্লেয়ারকে করোনায় আক্রান্ত হওয়া থেকে বাঁচতে রাস্তার মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে; মাস্ক সংগ্রহ করতে হবে এবং কোনো ব্যক্তি যদি হাঁচি দেয়, তবে তার থেকে বাঁচতে হবে। এই ফ্রি-গেমটিতে প্লেয়ারকে স্বাস্থ্যকর খাবার এবং PPE সংগ্রহ করতে হবে অতিরিক্ত লাইভ পেতে হলে।

দ্য বেঙ্গল পোস্ট
Can you save the World:

প্রফেসর ওয়াইজম্যান বলেন, তিনি একদিন রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন, সেই সময় তিনি যখন রাস্তায় অন্য মানুষদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে, তাদের পাশ কাটিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাঁর মনে হচ্ছিল যেন কোনো গেম খেলছেন এবং সত্যি সত্যি এরকম একটি গেম শিশুদের সামাজিক দূরত্ব বোঝাতে বানানো যেতে পারে! আর ঠিক তারপরই তিনি যোগাযোগ করেন, মার্টিন জেকবের সাথে। প্রফেসর আরও বলেন তিনি দেখেছেন কোনো গেম কিভাবে শিশু তথা গোটা সমাজের মানসিকতাকে বদলে দিতে পারে, তাই এই গেমটি যে করোনা সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে সাহায্য করবে, সেই বিষয় তিনি আশাবাদী।

[ আরও পড়ুন -   বড় খবর : সুশান্তের মৃত্যুরহস্য উদঘাটন করতে পারে সিবিআই, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আর্জি প্রাক্তন সাংসদের ]