নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১৮ আগস্ট : মেদিনীপুর শহরের কেরানীটোলায় অবস্থিত, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রাচীন ও জরাজীর্ণ বাড়িগুলি সংস্কারের কাজ চলছে, দীর্ঘদিন ধরে। আজ (মঙ্গলবার) বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে, ওই বাড়ির একটি দেওয়াল সম্পূর্ণ ভেঙে পড়ে। যে সমস্ত কর্মীরা কাজ করছিলেন, তাদের মধ্যে অন্ততপক্ষে ৩-৪ জন চাপা পড়ে যান। বাকিরা কোনোক্রমে পালিয়ে বিপদ থেকে রক্ষা পান!

পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ২ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এখনো দু-একজন চাপা পড়ে থাকতে পারে বলে অনুমান।







