৬২৪ বছরের ইতিহাস থমকে গেল! নিয়ম বদলে স্থগিত এবার ‘মাহেশের রথ’

বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩১ মে : দীর্ঘ ৬২৪ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রথযাত্রা কমিটি। ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম হুগলীর এই মাহেশের রথ। ভারতবর্ষ তথা গোটা রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। যার প্রভাব পড়ছে ধর্মীয় উৎসবেও। ঈদের পর এবার উৎসবের নিয়ম পাল্টে পুরীতেও কোনো রথ উৎসব হবেনা, ভক্তদের ছাড়াই রথ যাত্রা পালিত হতে পারে।

দ্য বেঙ্গল পোস্ট
মাহেশের রথযাত্রা :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   করোনা জয় করে ফিরলেন জেলার অন্যতম 'করোনা যোদ্ধা' চন্দ্রকোনা-১ এর বিডিও ]

গতকাল অর্থাৎ শনিবার (৩০ মে) হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে বৈঠক করেন এবং ঘোষণা করেন এইবারে কোনোরকম রথযাত্রা উৎসব হবেনা। সেই সঙ্গে নিয়ম বদলে এবারে জগন্নাথ দেবকে স্নানযাত্রায় মন্দিরের বেদী থেকে বের করা হবেনা, যাবতীয় বিধি মেনে মন্দিরের ভেতরেই সব কাজ হবে। প্রসঙ্গত, গতকালের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনায় আক্রান্তদের সংখ্যা পাঁচ হাজারের গন্ডী পেরিয়েছে, হুগলী’তে আক্রান্তের সংখ্যা ২৫৬ জন।এরপরেই ওখানকার জেলাশাসক এই সিদ্ধান্ত নেন।

[ আরও পড়ুন -   স্বাস্থ্যকর্মীদের স্যালুট জানিয়ে "ডক্টরস ডে" তে ছুটি দিলেন মুখ্যমন্ত্রী ]