৫.৫ লক্ষেরও বেশি কর্মসংস্থান দিতে চলেছে ভারতীয় রেলমন্ত্রক, সুবিধা পাবে এই ৬ টি রাজ্য

বিশেষ প্রতিবেদক, নিউ দিল্লি, ১৬ আগস্ট : ভারতীয় রেলপথ, রাজ্যের ‘গরিব কল্যাণ রোজগার প্রকল্পের’ অধীনে প্রায় ৫.৫ লক্ষেরও বেশি কর্মসংস্থানের আদেশ জারি করেছে। মোট ৬ টি রাজ্য- বিহার, ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বাসিন্দার এই কাজে যোগদানের সুযোগ পাবে। এই প্রকল্পের অগ্রগতি এবং এই প্রকল্পের আওতায় আসা এই ৬টি রাজ্যের নিম্ন পর্যায়ের শ্রমিকদের কাজের সুযোগ তৈরির বিষয়ে রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল পর্যবেক্ষণ করছেন। এই রাজ্য গুলিতে প্রায় ১৬৫ টি রেলওয়ের কাঠামোগত কাজের এই প্রকল্পগুলিতে প্রায় ২৯৮৮ কোটি টাকা ব্যয়ে করা হচ্ছে। ২০২০ সালের ১৪ আগস্ট পর্যন্ত প্রায় ১১২৯৬ জন শ্রমিক এই অভিযানে নিযুক্ত রয়েছেন এবং প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য এই প্রকল্পের কন্ট্রাক্টরদের প্রায় ১৩৩৭ কোটি টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। প্রতিটি জেলার পাশাপাশি রাজ্যগুলিতে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে, যাতে রাজ্য সরকারের সাথে সরাসরি আলোচনা করা যায়। রেলমন্ত্রী পীযুষ গোয়েল জোনাল স্তরে রেলওয়ে প্রশাসনকে এই প্রকল্পে নিযুক্ত সকল পরিযায়ী শ্রমিকদের যথাযথভাবে কাজে যুক্ত করা এবং সেই অনুসারে বেতন দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশন দিয়েছেন।

দ্য বেঙ্গল পোস্ট
মিনিস্ট্রি অফ রেলওয়ে এর টুইট :

[ আরও পড়ুন -   মারাত্মক হারে বাড়ছে সংক্রমণ, আগস্টের ১২ তারিখ পর্যন্ত চলবেনা কোনো যাত্রীবাহী ট্রেন, বুকিং এর টাকা ফেরত দেওয়া হবে ]

ভারতীয় রেল মন্ত্রক প্রধানত কিছু সংখ্যক কাজ চিহ্নিত করেছে এই প্রকল্পের আওতায়। যেমন-
১. রেলওয়ে ক্রসিং এর সাথে যুক্ত রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ,
২. রেলপথ বরাবর সমস্ত জলপথ, খাল বিল এবং নালাগুলির উন্নয়ন এবং পরিষ্কার করার কাজ,
৩. রেলওয়ে স্টেশনগুলিতে যাওয়ার রাস্তাগুলির নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত কাজ।
৪. রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সারাই এবং বাড়ানোর কাজ,
৫. রেলওয়ের জমির চূড়ান্ত সীমানায় গাছ লাগানো।
৬. রেলপথের সমস্ত বাঁধ, সেতু নির্মাণে সুরক্ষিত করার কাজ। উল্লেখ্য যে, ২০২০ সালের ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমফান বিধ্বস্ত ক্ষতিগ্রস্থ বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক এবং করোনা আক্রান্ত মানুষদের জন্য গ্রামগুলিতে জীবিকার সুযোগ করে দেওয়ার জন্য “গরিব কল্যাণ রোজগার” অভিযান শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, এই প্রকল্পের জন্য প্রায় ৫০,০০০ কোটি টাকা ব্যয় করা হবে।

দ্য বেঙ্গল পোস্ট
রেলওয়ে নোটিশ :

[ আরও পড়ুন -   মেদিনীপুর শহরের প্রসিদ্ধ চিকিৎসক করোনা আক্রান্ত, মেডিক্যাল কলেজে ভর্তি গোয়ালতোড়ের যুবকের রিপোর্টও পজিটিভ ]