স্বাধীনতা দিবসের আবহে সংস্কৃতির ধারা বজায় রাখতে প্রকাশিত হলো “মধুপুর” সাহিত্য পত্রিকা

নিজস্ব প্রতিবেদক, পটাশপুর, ১৬ আগস্ট : অবশেষে প্রতীক্ষার অবসান! ৭৪ তম স্বাধীনতা দিবসে পটাশপুর থানার অন্তর্গত ২ নং অঞ্চলের মধুপুর মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এক মনোরম পরিবেশে প্রকাশিত হল গ্রামনামে চিহ্নিত সাহিত্য পত্রিকা “মধুপুর”। মূলত গ্রামীন লোকায়ত সংস্কৃতির চালচিত্র নির্মাণই এই পত্রিকার মূল উদ্দেশ্য।

thebengalpost.in
প্রকাশিত হল মধুপুর সাহিত্য পত্রিকা :

মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শ্রী সতীশ চন্দ্র রথ সহ বিশিষ্ট সমাজসেবী শ্রী সতীশ চন্দ্র সাহু। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত ভৌমিক, শিক্ষক ধনঞ্জয় বিশাই, শিক্ষক গিরিধারী মাইতি, সমাজসেবী সুদীপ্ত মন্ডল ,সুকুমার রাউল সহ প্রমুখরা। সম্পাদক বিষ্ণুপদ দাশের নিজ বাসভূমি মধুপুর গ্রামের নামেই পত্রিকার নামকরণ করা হয়। অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বানের পাশপাশি আগামীদিনের কর্মসূচির বিষয়েও আলোকপাত করা হয়। উপস্থিত সকলেই  পত্রিকাটির শ্রীবৃদ্ধি কামনার আশা ব্যক্ত করেন। মধুপুর গ্রামের সবুজ সংঘ ও নিউ স্টার ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

[ আরও পড়ুন -   বুধবার থেকে ৮১ টি ট্রেন খড়্গপুর ডিভিশনে, বাড়তে পারে শর্তসাপেক্ষে! ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্ম 'দূরত্ব গণ্ডী' সর্বত্র ]