বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৫ আগস্ট : গলাওয়ানে ভারতীয় সেনাদের ওপর চীনা সেনাদের আক্রমণের পর থেকেই একের পর এক চীনা পণ্য থেকে শুরু করে চীনা অ্যাপ, বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে ভারত সরকার। গত জুন মাসে ৫৯ টি এবং
গত কয়েক সপ্তাহে আরো ৪৭ টি অ্যাপ নিষিদ্ধ করার পর আরও ১৫ টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। তার সাথে নিষিদ্ধ হলো শাওমির নিজস্ব ব্রাউজিং অ্যাপ “এমআই ব্রাউজার প্রো”।
একের পর পর চীনা অ্যাপ বন্ধ হওয়ায় রীতিমতো ক্ষতিগ্রস্থ হচ্ছে চীনা অর্থনীতি। জানা যাচ্ছে প্রথমে ৫৯, তারপর ৪৭ এবং বর্তমানে ১৫ টি অ্যাপ নিষিদ্ধ করার পরে আরো ২৭৫ টি চীনা অ্যাপের ওপর নজর চালাচ্ছে সরকার। এই সমস্ত
অ্যাপ গুলি জাতীয় নিরাপত্তা বা গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত নীতি ভঙ্গ করছে কিনা সেই বিষয়েও খুঁটিয়ে দেখা হচ্ছে। ক্যাপকাট, টিকটক লাইট, ভিএফওয়াই লাইট, এয়ারব্রাশ, এমআই ব্রাউজার প্রো, মেইপাই, বক্সক্যাম, নেটএস,
হিরোস ওয়ার, স্লাইড প্লাস, বাইডু সার্চ, সার্চ লাইট ইত্যাদির মতো অ্যাপগুলি চলে যাচ্ছে বন্ধের খাতায়। সূত্রের খবর অনুযায়ী দেশের প্রায় ৯ কোটি মানুষ শাওমি সংস্থার ফোন ব্যবহার করেন। শাওমির নিজস্ব অ্যাপ গুলি থেকে মাসে
প্রায় ১০ কোটি ডলার আয় থাকে সংস্থার। চীনা অ্যাপগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই আয় প্রায় অর্ধেক হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।
- Business
- Central
- Communication
- Economy
- India China War 2020
- International
- national
- Politics
- Recent
- science and technology
- Society
- অর্থনীতি
- আন্তর্জাতিক
- এক ঝলকে
- কেন্দ্র
- গণমাধ্যম
- জাতীয়
- ব্যবসা
- ভারত-চীন সংঘর্ষ
- রাজনীতি
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড
- সাম্প্রতিক







