লকডাউনের মধ্যে মাত্র ১ লক্ষ, শুধু আনলক ওয়ানেই প্রায় ৫ লক্ষ করোনা আক্রান্ত দেশে, রাশিয়া’কে টপকে তিন নম্বরে ভারত, আইসিএমআর জানাল নতুন ৬ টি উপসর্গের কথা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৬ জুলাই : লকডাউন চলাকালীন ৩০ মে পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল, এক লক্ষের কিছু বেশি। লকডাউন শিথিল হওয়ার পর, অর্থাৎ আনলক ওয়ান শুরু (১ জুন) হওয়ার পর থেকে, একমাসে (৩০ জুন), সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ। ‘আনলক টু’ (১ জুলাই) এর ৫ দিনে আরো প্রায় ১ লক্ষ আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে, এই মুহূর্তে ভারতে প্রায় ৭ লক্ষ মানুষ (৬,৯৪,০০০ প্রায়) করোনা আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসের মধ্যে ১২ লক্ষ অতিক্রম করে যাবে সংখ্যাটা! ইতিমধ্যে, রাশিয়া’কে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। সামনে শুধু, ব্রাজিল ও আমেরিকা!

thebengalpost.in
ওয়ার্ল্ড মিটারের তথ্য-পরিসংখ্যান :

[ আরও পড়ুন -   মেদিনীপুর শহরে ৬০ জনের রেকর্ড সংক্রমণ, দু'দিন বন্ধের পর মেডিক্যালে শুরু হল টেস্ট ]

এদিকে, চিন্তা বাড়িয়ে, আইসিএমআর আরো ৬ টি নতুন করোনা উপসর্গের কথা জানিয়েছে। এগুলি হল- ১. ক্ষিদে কমে যাওয়া ২. ক্লান্তি ৩. অসতর্কতা ৪. অসংলগ্ন কথাবার্তা ৫. চলাফেরায় অসংলগ্নতা এবং ৬. জ্বর না থাকা।
আর এই উপসর্গ গুলি নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞদের কপালে। জ্বর বা অন্য উপসর্গ না থাকলে কিভাবে চিহ্নিত করা যাবে, করোনা আক্রান্ত’কে, এ নিয়ে নতুন এক আশঙ্কা তৈরি হল দেশে। এমনিতেই, হু বা আইসিএমআর বলছে, ভারতে উপসর্গহীন আক্রান্তের সংখ্যাই বেশি! কিন্তু, তাদের থেকে বয়স্ক এবং অসুস্থদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, অজান্তেই! এই মুহূর্তে, ভারতবর্ষে এটাই সবচেয়ে চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই, ষাটোর্ধ্ব ব্যক্তি এবং অসুস্থ (হৃদরোগী, ডায়াবেটিক, ফুসফুসের রোগী, ক্যান্সার আক্রান্ত প্রভৃতি) ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা এবং ঘরের মধ্যেই থাকার কথা বারবার করে বলা হয়েছে।

thebengalpost.in
আক্রান্ত প্রায় ৭ লক্ষ (৬, ৯৪০০০) :

[ আরও পড়ুন -   রিহা চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করল ইডি ]