নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ২০ আগস্ট : লকডাউনের দিন ৬০ নং জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডারের গাড়ি উল্টে গিয়ে বিপত্তি। বৃহস্পতিবার দুপুরে, ৬০ নং জাতীয় সড়কের উপর অবস্থিত কেরানীচটি থেকে ধর্মা যাওয়ার
পথে, গিরিধারিচক এলাকায় একটি সিলিন্ডার ভর্তি বড় ট্রাক উল্টে যায়। তবে হতাহত হননি কেউ! ঘটনাস্থলে পৌঁছেছে মেদিনীপুর দমকল বাহিনী ও কোতোয়ালি থানার পুলিশ।
প্রবল বৃষ্টির কারণেই এই বিপত্তি বলে জানা গেছে! ফাঁকা রাস্তাতেও চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি, তাই রাস্তার ধারে উল্টে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ক্রেন দিয়ে ওই গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে।







