দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৭ জুলাই : করোনার সংক্রমণ ভয়াবহ হারে বাড়ছে! তার জেরেই কড়া লকডাউনের পথে রাজ্য প্রশাসন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৯ জুলাই বিকেল ৫টা থেকে রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট জোনে কড়া
লকডাউন জারি করার করার নির্দেশিকা প্রকাশিত হল।
কন্টেইনমেন্ট জোন গুলিতে বন্ধ থাকবে সমস্ত রকম পরিষেবা, সরকারী অফিস, বেসরকারী অফিস, ব্যাবসায়ী প্রতিষ্ঠান, বন্ধ থাকবে সবরকম যানবাহন,
শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য
যে, এই সব এলাকায় আর কোনো বাফার জোন থাকছেনা, অর্থাৎ তিনটি জোন (এ, বি, সি) থাকছেনা! কেবলমাত্র, কন্টেইমেন্ট জোন ই থাকছে, কড়া পুলিশি নজরদারির মধ্যে।







