Home Paschim Medinipur রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মোহনপুর! বিজেপি কর্মীদের মারধর, বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মোহনপুর! বিজেপি কর্মীদের মারধর, বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূল

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট : ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের মোহনপুর! বিজেপি কর্মী সমর্থকদের মারধর এবং তাদের লক্ষ করে বোমাবাজি করার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের।

দ্য বেঙ্গল পোস্ট
চলছে লড়াই :

রবিবার দুপুরের দিকে মোহনপুরের আঁতলা এলাকায় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় বলে স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাদের।গুরুতর আহত অবস্থায় মহিলা সহ চারজন বিজেপি কর্মীকে ভর্তি করা হয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে। বিজেপি’র অভিযোগ, “তাদের কর্মী-সমর্থকদের মারধর করে তৃণমূলের বেশ কয়েকজন। পরে বোমাবাজিও করে বিজেপি কর্মীদের বাড়িতে। সব জেনেও পুলিশ প্রশাসন নীরব থাকে।” প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি’র জেলা সভাপতি শমিত দাস বলেন, “প্রশাসন নীরব দর্শকের ভুমিকা নিয়েছে। আঁতলা এলাকায় সংখ্যালঘু মানুষের মধ্যে বিজেপি দল ক্রমশ শক্তিশালী হওয়ায়, তৃণমূলের লোকজন এই ধরনের ঘটনা ঘটিয়ে ভীতি ও সন্ত্রাস তৈরি করতে চাইছে।”
দ্য বেঙ্গল পোস্ট
আহত ৪ বিজেপি কর্মী :

যদিও তৃণমূলের দিকে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাঁতন বিধান সভার বিধায়ক বিক্রম প্রধান বলেন, “ঘটনা সম্পূর্ণ পারিবারিক।এর মধ্যে বিজেপি-তৃণমূলের কোন ঘটনা নেই। যে অভিযোগ বিজেপি করছে তা ভিত্তিহীন।” ঘটনার পর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ।

[ আরও পড়ুন -   খড়্গপুরের শালুয়া ক্যাম্পের ৪২ জন জওয়ান করোনা মুক্ত হলেন ]

margin-left: 4px; } .tdi_38_e60 .tdb-menu>li>a, .tdi_38_e60 .td-subcat-more, .tdi_38_e60 .td-subcat-more>.tdb-menu-item-text { font-family: NotoSerifBengali-Bold !important; font-size: 11px !important; line-height: 54px !important; font-weight: 600 !important; } }