মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট :করোনা আবহে সংক্রমিত হচ্ছেন করোনা যোদ্ধারাও! সংক্রমণের কারণেই, আপাতত দু’দিন বন্ধ মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি।
তাই জেলা প্রশাসনের উদ্যোগে, আরটি-পিসিআর টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালের ভিআরডিএলে। এদিকে, জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, ২৬ আগস্ট সারাদিনে জেলায় প্রায় ১২০০ (১১৮১) টি র্যাপিড
অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ৬৯ জনের। এর মধ্যে, অন্যান্য জেলার কয়েকজন বাসিন্দা আছেন। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার ৬৪ জন করোনা সংক্রমিত হয়েছেন, ২৬ শে আগস্ট সারাদিনে। এর মধ্যে, মেদিনীপুর
শহরের ১১ জন, খড়্গপুর শহর ও গ্রাম মিলিয়ে ৮ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। বেশিরভাগ জন উপসর্গহীন হলেও, কয়েকজনের শরীরে জ্বর সহ বিভিন্ন উপসর্গ আছে বলে জানা যায়। ডেবরা ও কেশপুরের বেশ কয়েকজন
‘করোনা যোদ্ধা’র রিপোর্ট এদিন পজেটিভ এসেছে।
মেদিনীপুর শহরের ১১ জন সংক্রমিতের মধ্যে ৩ জন করোনা যোদ্ধা তথা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী আছেন, যাঁরা জেলা পরিষদের কর্মরত। ইতিমধ্যে, জেলা পরিষদের শীর্ষ স্থানীয় আধিকারিক সহ আরো দু-একজন আক্রান্তের সংস্পর্শে আসার
কারণেই কয়েকজন কর্মী র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন বলে সূত্রের খবর। তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, শহরের মানিকপুর এলাকায় এক বৃদ্ধ (৫৬) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শহর সংলগ্ন পালবাড়িতে
এক ব্যক্তির (৪৬) কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে এদিন। মেদিনীপুর শহরের বল্লভপুর (মহিলা-৪২), পাটনাবাজার (পুরুষ-৩৯) ও শরৎপল্লী (পুরুষ -৪৫) এলাকায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন অ্যন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী। বিধাননগর
(পুরুষ-৩২), কর্নেলগোলা (পুরুষ-৪৭) ও নজরগঞ্জ (মহিলা-৪৬) এলাকাতেও মোট ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে, দুই ব্যক্তির মৃত্যুর দিনই (২৬ আগস্ট) রেলশহরে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৮ জন। ৬ জন খড়্গপুর শহর বা পৌরসভার
অন্তর্গত এবং দু’জন খড়্গপুর গ্রামীণের বাসিন্দা। গ্রামীণের প্রথম আক্রান্ত (আইআইটি সংলগ্ন) প্রেমবাজারের বাসিন্দা, ৩৪ বছরের এক তরুণী এবং অপরজন, সতরঙ্গী (আনরোখী) গ্রামের এক যুবক (৩০)। শহরের ক্ষেত্রে, ১ নং ওয়ার্ড
ইন্দা সারদাপল্লীর এক তরুণী (২৫), ৫ নং ওয়ার্ড সুকান্তপল্লীর এক মহিলা (৫১), ৯ নং ওয়ার্ড খরিদা কুমোরপাড়ার এক ব্যক্তি (৪০), ১৮ নং ওয়ার্ড নিউ সেটেলমেন্টের এক ব্যক্তি (৩৬), ২৩ নং ওয়ার্ড ইন্দা বামুনপাড়ার এক তরুণী
(২৮) এবং ২৮ নং ওয়ার্ড ঝাপেটাপুরের এক মহিলা (৪৬) সংক্রমিত হয়েছেন।
অপরদিকে, খড়্গপুর মহকুমার মোহনপুর ব্লকের ১১ জন সংক্রমিত। দাঁতন – ১ নং এর সড়ংয়ের এক গৃহবধূ (২৬) এবং নারায়ণগড় ব্লকের বাখরাবাদ এলাকার এক যুবক (৩১) যুবক করোনা আক্রান্ত হয়েছেন। ডেবরা ব্লকের ৬ জন করোনা যোদ্ধা’র রিপোর্ট পজিটিভ এসেছে। ৫ জন বিডিও অফিসের কর্মী এবং অপরজন স্বাস্থ্যকর্মী। তাঁরা প্রত্যেকেই করোনা আক্রান্তের সংস্পর্শে এসে নিজেরাও কোভিড সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে, পিংলা’র গোবর্ধনপুরে এক যুবক (২৩) করোনা আক্রান্ত হয়েছেন। কেশপুর ব্লকেও ৩ জন করোনা যোদ্ধা সংক্রমিত হয়েছেন। দু’জন আনন্দপুর থানার পুলিশকর্মী (২৮ ও ৩০) এবং অপরজন মহিশদার এক মহিলা স্বাস্থ্যকর্মী (৪৪)। এছাড়াও, দাসপুর ১ নং এর ৭ জন এবং ২ নং এর ৫ জন আক্রান্ত হয়েছেন। ঘাটালে ২ জন ও চন্দ্রকোনা – ১ এ ১ জন সংক্রমিত হয়েছেন। গড়বেতা ১ নং (গড়বেতা) ব্লক ও ২ নং (হুমগড়) ব্লকে যথাক্রমে ১ জন করে এবং ৩ নং ব্লকে (সাতবাঁকুড়ার বিলা ও চন্দ্রকোনারোড) ২ জন করোনা সংক্রমিত হয়েছেন। সবমিলিয়ে, জেলার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ৬৪ জন সংক্রমিত হয়েছেন।







