নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ৩ আগস্ট : করোনা আবহের মধ্যেই অভিনব ভাবনায় ঈদ-উল-আযহা ও রাখি বন্ধন উৎসব’কে সামনে রেখে সিপিআইএম এর উদ্যোগে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ও ভারতের
ছাত্র ফেডারেশন (এস এফ আই) এর সহযোগিতায়, মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি রবিবার শহরের ১৪টি ওয়ার্ডে করোনা সচেতনতা বৃদ্ধির প্রচারপত্র বিলি, মাস্ক বিলি এবং প্রেসার নির্ণয় ও অক্সিমিটার যন্ত্রের মাধ্যমে শরীরে অক্সিজেনের
পরিমাণ মাপার কর্মসূচি গ্রহণ করেছিল। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার শহরের ১নং নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায়, বাড়ি বাড়ি গিয়ে, এই কর্মসূচি সম্পন্ন করা হয়। এই কর্মসূচিতে জণগণের উৎসাহ ও অংশগ্রহণ ছিল
চোখে পড়ার মতো। আগামী কয়েক দিন দলের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় ১৫ হাজারের বেশি মাস্ক বিলির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সুব্রত চক্রবর্তী, মানস প্রামানিক, সুব্রত ডল ,সৌম্য দেব অধিকারী,অক্ষয়
গোপ নীলোৎপল চ্যাটার্জী, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ বাম ছাত্রযুব নেতৃত্ব।
অপরদিকে, করোনা আবহে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে এগিয়ে এলো বিজ্ঞান মঞ্চ।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত বেলদা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে, করোনা বিষয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক
প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। এদিন সকালে সংগঠনের পক্ষ থেকে মাস্ক ও লিফলেট পথচলতি মানুষ ও রাস্তার দুধারের দোকানের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়। কর্মসূচীতে
সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন সৌমেন মণ্ডল , সুজিত ঘোষ,ঝন্টু কুণ্ডু, বাবলু ধল,বলাই দাস, রবীন্দ্রনাথ দাস ও চন্দন দে প্রমুখ।
- Health
- Paschim Medinipur
- Recent
- Society
- South Bengal
- এক ঝলকে
- রাজ্য
- দক্ষিণবঙ্গ
- পশ্চিম মেদিনীপুর
- সমাজ
- সাম্প্রতিক
- স্বাস্থ্য







