মৃত্যুর আগের দিন গুগলে “যন্ত্রণাহীন মৃত্যু” লিখে সার্চ করেন সুশান্ত , জানালেন মুম্বই পুলিশ কমিশনার

বিশেষ প্রতিবেদক, মুম্বাই, ৩ আগস্ট : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এবার সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং। সেখানেই তিনি একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন। পাশপাশি অভিনেতার মৃত্যুর তদন্ত নিয়েও কথা বলেন তিনি।

thebengalpost.in
সুশান্ত সিং রাজপুত :

তিনি জানান, সুশান্তের মৃত্যুর ঠিক দিন পাঁচেক আগেই তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি। মানসিক ভাবে অসুস্থও ছিলেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত্যুর আগের দিন গুগলে বহুসময় ধরে তিনি চোখ রেখেছিলেন দিশার মৃত্যুকে নিয়ে তাঁর নাম জড়িয়ে যাওয়া বিভিন্ন আর্টিক্যালে। পাশপাশি, যন্ত্রণাহীন মৃত্যু সহ বাইপোলার ডিসঅর্ডার লিখেও সার্চ করেছিলেন সুশান্ত। ঘন্টার পর ঘন্টা গুগলে চোখ রাখেন তিনি।

[ আরও পড়ুন -   টানা ৯ ঘন্টা জেরা রিহা চক্রবর্তী'কে, সুশান্ত মৃত্যু রহস্য উদঘাটনে এগোচ্ছে সিবিআই ও ইডি, প্রমাণিত হচ্ছে রিহা-মহেশ ঘনিষ্ঠ যোগাযোগ, রহস্য ডায়েরির ছেঁড়া পাতা নিয়েও ]