মুকুলের পর এবার ইডির নজরে শাসকদলের ৫ জন নেতা-নেত্রী, ৫ দিনের মধ্যে দিতে হবে সম্পত্তির হিসেব

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৪ আগস্ট : মুকুলের পর এবার তৃণমূলের আরো ৫ জন নেতা-নেত্রীকে নোটিশ পাঠালো ইডি। আগামী ৫ দিনের মধ্যে নিজেদের এবং পরিবারের সম্পত্তিসহ ব্যাংকের ডিটেলস জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। এদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী সহ রত্না চট্টোপাধ্যায়।

দ্য বেঙ্গল পোস্ট
এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট(ই ডি) :

[ আরও পড়ুন -   গত এক সপ্তাহে মেদিনীপুর শহরে ১৫ জন করোনা আক্রান্ত, ৭ দিন বন্ধ থাকছে জেলা আদালত ]

ইডি সূত্রে খবর, এই পাঁচ নেতা-নেত্রীকে তাদের আয়-ব্যয়, ব্যাংক স্টেটমেন্ট, সম্পত্তির ডিটেলস জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি নেতা মুকুল রায়কেও এই একই নোটিশ দেওয়া হয়।