মাস্ক না পরলে এবং দূরত্ব বজায় না রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদক, কলকাতা, ৪ জুলাই : মাস্ক পরতেই হবে এবং নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে, নচেৎ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে প্রশাসন! রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের জারি করা এই নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, “মাস্ক পরে বাইরে না বেরোলে পুলিশ বাড়ি ফেরত পাঠিয়ে দেবে এবং বারবার এই একই ভুল করলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

[ আরও পড়ুন -   আগামীকাল বহু অপেক্ষিত বলয়গ্রাস সূর্যগ্রহণ! ১০০ বছর পর হওয়া দীর্ঘতম এই গ্রহণ সম্পর্কে জেনে নিন ]
রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা :

গত ২ রা জুলাই এর জারি করা এই নির্দেশিকার মাধ্যমে, সারা রাজ্যে করোনা প্রতিরোধের বিষয়ে ফের রাজ্য সরকার কড়া অবস্থান নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। গতকালই রাজ্যে রেকর্ড সংক্রমণ দেখা দিয়েছে (৬৬৯)। আর সেক্ষেত্রে, এই মুহূর্ত থেকে সচেতনতা গড়ে না তুললে, সংক্রমণ আরো বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই, মাস্ক ও দূরত্ব বজায় রাখার বিষয়ে রাজ্য সরকার পুনরায় কড়া নির্দেশিকা জারি করল।

[ আরও পড়ুন -   অনন্তনাগের জঙ্গি হামলায় সবং এর ২৮ বছরের জওয়ান শহীদ হলেন, মৃত্যু এক স্থানীয় বালকেরও, খতম তিন জঙ্গি ]