বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৫ আগস্ট : মাত্র ১০ সেকেন্ডেই দেখতে পাওয়া যাবে সংক্রমণের ফলাফল, নতুন এই পরীক্ষার কিট নিয়ে আসতে চলেছে ভারত ও ইজরাইল। সূত্রের খবর, ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে,
ভারত ও ইজরাইলের বিজ্ঞানীরা মিলিত ভাবে এমন এক করোনার কিট আবিষ্কার করতে চলেছেন, যার মাধ্যমে ১০ সেকেন্ডের মধ্যেই সংক্রমণের ফলাফল পাওয়া যাবে। মূলত এই কিট এসে গেলে বিমান বন্দর, স্কুল, কলেজ, রেল স্টেশনের মতো জনবহুল এলাকাগুলিতে
খুব সহজেই পরীক্ষা করা যাবে। ফলে সেগুলি খোলার ক্ষেত্রে আর বাধা থাকবেনা।
আইএমওডির তরফ থেকে ইজরাইলের এক সংবাদ সংস্থাকে জানানো হয়েছে যে, ইজরাইলের প্রতিরক্ষা মন্ত্রক (আইএমওডি) -এর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন অধিদফতর (ডিডিআর এবং ডি) এবং বিদেশ বিষয়ক মন্ত্রণালয় চারটি ইজরাইলি ডায়াগনস্টিক
প্রযুক্তির পরীক্ষা ও বৈধকরণের জন্য নমুনা সংগ্রহের কাজ শেষ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের কর্নেল জানান- “আমাদের লক্ষ্যটি হল কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত করোনার পরীক্ষা করার প্রযুক্তিগত দক্ষতা বিশ্বে ফিরিয়ে আনা,
যা বিমানবন্দর, অফিস ভবন, স্কুল, ট্রেন স্টেশন এবং আরও অনেক কিছু খোলায় সাহায্য করবে”। এই বিষয়ে ইজরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আসফ ম্যালার বলেন- “এই প্রকল্পের জন্য ভারতের সমর্থন আশ্চর্যজনক। প্রধানমন্ত্রীর
বৈজ্ঞানিক উপদেষ্টা (নরেন্দ্র মোদি) সহ, সমস্ত গবেষণা ও উন্নয়ন সংস্থাগুলি পুরোপুরি এই অভিযানে অংশ নিয়েছে। আমরা আশা করি যে কয়েক মাসের মধ্যে আমরা উন্নতি করতে সক্ষম হব”। সূত্র অনুযায়ী ২৬শে জুলাই ইজরাইল থেকে
একটি দল ভারতে আসে যারা, কোভিড-১৯ রোগীদের কাছ থেকে প্রায় ২০,০০০ এরও বেশি নমুনা সংগ্রহ করেন। তাঁরা আগামী কিছুদিনের মধ্যেই সে দেশে ফিরে যাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের পক্ষ থেকে বেনজমিন নেতানিয়াহু
মহামারী শুরু হওয়ার পর থেকে তিনটি টেলিফোনিক কথোপকথন করেছেন এবং ভাইরাসের মোকাবেলায় পারস্পরিক সহায়তার মাধ্যমে দু’দেশের মধ্যে যৌথ প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে একে অপরকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন।
- Central
- Corona Update
- Health
- International
- Medical Science
- national
- Recent
- Society
- আন্তর্জাতিক
- এক ঝলকে
- করোনা আপডেট
- কেন্দ্র
- চিকিৎসা বিজ্ঞান
- জাতীয়
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড
- সাম্প্রতিক
- স্বাস্থ্য







