মাটির সৃষ্টি প্রকল্পে ফলের বাগান তৈরির কাজ শুরু হল শালবনীতে

নিজস্ব প্রতিবেদক, শালবনী, ১৬ জুলাই : গ্রাম বাংলাকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ‘মাটির সৃষ্টি’ প্রকল্পে, বৃহস্পতিবার শালবনী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, মহাশোল গ্রামে ফলের বাগান তৈরি করার কাজের সূচনা হল। উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীরা।

thebengalpost.in
শালবনীতে বাগান তৈরির সূচনা হল আজ :

সন্দীপ বাবু বললেন, “একশো দিনের কাজে এই বাগান তৈরি করা হবে। হার্টিকালচার বা উদ্যান পালন বিভাগ সহায়তা করবে। প্রায় ৩০০০ ফলের বাগান হবে মহাশোল কলোনিতে। শালবনী ব্লকে মোট ২৫০০০ ফলের গাছ লাগানো হবে। আম, কাজু ও হাইব্রিড কুলের গাজ মূলত লাগানো হচ্ছে। এল ফলে এলাকার মানুষ স্ব-নির্ভর হবে। এগুলি লাগানো, পরিচর্যার ফলে বানিজ্যিক ভাবে উৎপাদন করা সম্ভব হবে। একইসাথে, পরিবেশে অক্সিজেনের ঘাটতিও পূরণ করা সম্ভব হবে। সেজন্যই মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই মাটির সৃষ্টি প্রকল্প।”

[ আরও পড়ুন -   শুধু পশ্চিম মেদিনীপুরেই ক্ষতি প্রায় পাঁচশো কোটির, ধ্বংস একুশ হাজার বাড়ি, পরিদর্শনে জেলা পুলিশ সুপার, পরিযায়ীদের আগমনে বাড়ছে সংক্রমণ, সচেতন থাকার বার্তা ]