ভগবান রাম “নেপালি”, “ভারতীয়” নন! চাঞ্চল্যকর দাবি করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৪ জুলাই : ভারতের লিপুলেখ-কালাপানি অঞ্চল আসলে নেপালের, দাবি করার পর এবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা দাবি করেছেন ভগবান শ্রী রাম আসলে নেপালের বাসিন্দা, ভারতের নয়! একটি নেপালি সাংবাদিক সংস্থার কাছে কে পি শর্মা অলি দাবি করে বলেছেন, “আসল অযোধ্যা নেপালে, ভগবান রাম ‘নেপালি’, ‘ভারতীয়’ নন।”

দ্য বেঙ্গল পোস্ট
সেতপতি সাংবাদিক মিডিয়ার টুইট

নেপালের প্রধানমন্ত্রী অলি বালুয়াতরে তার সরকারি বাসভবনের একটি অনুষ্ঠানে আরো দাবি করে বলেন, “আমাদের কে কিছুটা নিপীড়ন করা হয়েছিল এবং আকস্মিক ভাবেই এই অঘটনের ঘটনা ঘটে! আমরা ভাবি যে, মাতা সীতাকে ভারতীয় যুবরাজ রামের হাতে তুলে দিয়েছি। কিন্তু আমরা আসলে সীতাকে অযোধ্যার রাজকুমারকে দিয়েছি, ভারতের নয়! অযোধ্যা বীরগঞ্জের খানিক পশ্চিমে একটি গ্রাম, ভারতের নয়”।
দ্য বেঙ্গল পোস্ট
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাথে কে পি শর্মা অলি

নেপালের নতুন ম্যাপ নিয়ে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে টানাপোড়ান চলছে। দিল্লি ও কাঠমাণ্ডুর মধ্যেও সমস্যা বেড়ে চলছে। তার মধ্যে, নেপালের প্রধানমন্ত্রীর এরকম চাঞ্চল্যকর দাবি ভারতীয় হিন্দুদের ধর্মবিশ্বাসে আঘাত করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

[ আরও পড়ুন -   বিয়ের আগেই দরকার থ্যালাসেমিয়া টেস্ট! প্রত্যন্ত জঙ্গলমহলের দরজায় দরজায় পোস্টার সাঁটাচ্ছেন শিক্ষক ]