পশ্চিম মেদিনীপুরে কাকু’র চরম লালসার শিকার ‘নাবালিকা’ ভাইঝি

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর : টিভি দেখার নাম করে বাড়িতে ডেকে নিজেরই খুড়তুতো দাদার ৮ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উত্তরবিল গ্রাম এলাকার।

thebengalpost.in
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে (ছবি : প্রতীকী ও সংগৃহীত) :

সূত্রের খবর অনুযায়ী, প্রদ্যুত মন্ডল নামে ২৬ বছর বয়সী যুবক দিন পাঁচেক আগে, নাবালিকা’কে বাড়িতে ডাকে টিভি দেখতে। সম্পর্কে, সে ওই নাবালিকার খুড়তুতো কাকু হয়। এরপর, ওই যুবক মুখ বেঁধে নাবালিকা ভাইঝি’কে ধর্ষণ (Rape) করে বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হলে, ঘটনাটি পরিবারের মধ্যেই চেপে রেখে দেওয়া হয়! কিন্তু, ঘটনাক্রমে বাচ্চা মেয়েটি অসুস্থ হয়ে পড়লে, প্রতিবেশীদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরে মেয়েটিকে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গতকাল, ওই যুবকের বিরুদ্ধে গড়বেতা থানায় লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের তরফে। আক্রান্ত নাবালিকাকে আজ (৩ সেপ্টেম্বর) মেদিনীপুর আদালতে (Midnapore Judge’s Court) গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয়, গড়বেতা থানার পক্ষ থেকে। এদিকে প্রতিবেশী ও পরিবারের লোকজন অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে। অভিযুক্তের বাবা-মা দু’জনই ঘটনার কথা স্বীকার করেছেন। যদিও, অভিযুক্ত যুবক এখনো পলাতক! তার খোঁজে তল্লাশি চালাচ্ছে গড়বেতা থানার পুলিশ।

[ আরও পড়ুন -   লঞ্চ হল ভারতের সবচেয়ে স্বল্পমূল্যের 5G ফোন Moto G 5G, দাম মাত্র ₹২০,৯৯৯ ]