বিশেষ প্রতিবেদক, কলকাতা, ১৭ আগস্ট : চলতি বছরে নির্ধারিত সূচী মেনেই হবে NEET এবং JEE।
সোমবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা মহামারীর জেরে নিট এবং মেডিক্যাল পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে
সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল বিশেষ পিটিশন। সোমবার সেই পিটিশনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালতের বিচারপতি অরুণ মিশ্র জানান যে,” এমন পরিস্থিতিতে জীবন থেমে থাকলে চলবে না, করোনার মধ্য দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। সমস্ত সুরক্ষাবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে এবং পড়ুয়াদের সুরক্ষার
প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” অন্যদিকে এই রায়ের পর জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে হবে নিট মেডিক্যাল প্রবেশিকা আর ১৩ সেপ্টেম্বর হবে আইআইটি প্রবেশিকা জয়েন্ট।
- Central
- Education
- national
- Recent
- Society
- এক ঝলকে
- কেন্দ্র
- জাতীয়
- শিক্ষা
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড
- সাম্প্রতিক







