দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৬ জুন : উত্তর লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে ৪৩ জন চীনা সেনাকে খতম করার বিবৃতি জারি করেছে ভারতীয় সেনাবাহিনী।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাতে ভারতীয় বাহিনীর উপর হামলা চালায় লাল ফৌজ। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। সেই সংঘর্ষে অন্তত ২০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন অনেকেই, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিকেশ করা হয়েছে ৪৩ জন চীনা সেনাকেও।
উল্লেখ্য যে, গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিল ভারত। বিরোধী দলের পক্ষ থেকেও বদলা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।







